চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের টিকিট মেলেনি, কোচ ছাঁটাই লাতিন দুই দেশের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:39 অপরাহ্ন 12, সেপ্টেম্বর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বিশ্বকাপের জন্য কোচদের ছবি, একজন যুবক ও একজন বৃদ্ধ পুরুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

লাতিন অঞ্চল থেকে বিশ্বকাপ বাছাইপর্ব পেরোতে না পারায় কোচ ফেনার্ন্দো বাতিস্তাকে বরখাস্ত করেছে ভেনেজুয়েলা ফুটবল ফেডারেশন। একই কারণে চাকরি গেছে পেরুর কোচেরও। দেশটি বাছাইপর্ব পার করতে না পারায় কোচ জর্জে ফসেত্তিকে বরখাস্তের পথে হাঁটে পেরু ফুটবল ফেডারেশন।

ভেনেজুয়েলার কোচ ছিলেন ফেনার্ন্দো বাতিস্তা। আর্জেন্টিনার ৫৫ বর্ষী সাবেক খেলোয়াড় ২০২১ সালে সহকারী কোচ হিসেবে দায়িত্বে আসেন। ২০২৩ সালে পূর্ণাঙ্গ দায়িত্ব পান কোচের। তার অধীনে ২৮ ম্যাচ খেলেছে ভেনেজুয়েলা।

ভেনেজুয়েলা লাতিন অঞ্চলের বাছাইয়ে ১৮ ম্যাচ খেলে ৪ জয় ও ৬ ড্রয়ে ১৮ পয়েন্ট ঘরে তুলেছে। বিশ্বকাপ বাছাইয়ে প্লে-অফে খেলতে হলে থাকতে হতো ৭-এর মধ্যে। শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে জিততে হতো দেশটিকে। ভেনেজুয়েলা হেরে গেছে ৬-৩ গোলের বিশাল ব্যবধানে।

বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারায় উরুগুয়ের সাবেক খেলোয়াড় ও কোচ জর্জে ফসেত্তিকে বরখাস্ত করেছে পেরু। ৭২ বর্ষী ফসেত্তি পেরুকে বিশ্বকাপে তুলতে পারেননি। ২০২৩ সালের ডিসেম্বরে দায়িত্ব নিয়েছিলেন তিনি।

বিশ্বকাপ বাছাইপর্বে পেরু ১৮ ম্যাচ খেলে ২ ম্যাচ জিতেছে, ড্র করেছে ৬টিতে এবং হেরেছে ১০টিতে। ব্রাজিল, ইকুয়েডর, উরুগুয়ে, কলম্বিয়া ও প্যারাগুয়ে বিশ্বকাপের টিকিট কেটেছে। প্লে-অফ খেলে সপ্তম দল হিসেবে সুযোগ থাকছে বলিভিয়ার সামনেও।

লাতিন অঞ্চলের ১৮ রাউন্ডের বিশ্বকাপ বাছাইপর্ব শেষে ৩৮ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আর্জেন্টিনা। এরপর ইকুয়েডর (২৯), উরুগুয়ে (২৮), কলম্বিয়া (২৮), ব্রাজিল (২৮) ও প্যারাগুয়ে (২৮)। চারটি দলের পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে অবস্থান নির্ধারণ হয়েছে তাদের।

Tags: আর্জেন্টিনাপেরুফিফাবাতিস্তাব্রাজিলভেনেজুয়েলালিড স্পোর্টস
Previous Post

জান্নাতুল ফেরদৌসের প্রথম জানাজা অনুষ্ঠিত

Next Post

পরিবার নিয়ে গ্রিসে চলে গেছেন জোকোভিচ

Next Post
জোকোভিচের ছবি, তিনি টেনিস খেলোয়াড়, গ্রিসে পরিবারের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিবার নিয়ে গ্রিসে চলে গেছেন জোকোভিচ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুব নেতা একত্রে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাবি শিক্ষিকার মৃত্যুতে জামায়াত ও শিবিরের শোক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT