চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের জয়ে উচ্ছ্বসিত ভন-জাদেজাও

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:22 অপরাহ্ন 04, সেপ্টেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বিশ্ব ক্রিকেটার ভন ও জাদেজা বাংলাদেশ জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটের সাফল্য নিয়ে সচরাচর খুব একটা উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় না ইংলিশদের। নাক উঁচু ইংলিশদের সাবেক অধিনায়ক মাইকেল ভন তো সদা সমালোচনার তীর ছুঁড়তে প্রস্তুত থাকেন। অবশ্য এবার দেখা গেল ভিন্ন চিত্র, বাংলাদেশের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভন। এমন জয়ে নাজমুল হোসেন শান্তদের অভিনন্দন জানিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার অজয় জাদেজাও।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভন লিখেছেন, ‘বাংলাদেশের জন্য কী দারুণ জয়।’ এরপর লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজের জুটির কথা উল্লেখ করে লিখেছেন, ‘প্রথম ইনিংসে ২৬ রানে ৬ উইকেট এবং সেখান থেকে ৬ উইকেটের জয়, অসাধারণ।’

অভিনন্দন জানিয়ে জাদেজা লিখেছেন, ‘অভিনন্দন বাংলাদেশ, পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট সিরিজ জয়ে। পাকিস্তান ক্রিকেট তাদের ইতিহাসের সবচেয়ে খারাপ সময় পার করছে। পাকিস্তান ক্রিকেটে আসলে নতুন অধিনায়ক এবং প্রতিভা গড়ে তোলা দরকার। পুরাতনদের উপর ভরসা করা বন্ধ করতে হবে, যারা চাপের সময় ভেঙে পড়ে।’

ঘরের মাঠে বাংলাদেশের কাছে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। শান মাসুদ-বাবর আজমদের এমন পারফরম্যান্স মেনে নিতে পারছেন না দেশটির সাবেক ক্রিকেটাররা। বিপরীতে বিভিন্ন দেশের ক্রিকেট সংশ্লিষ্টরা বাংলাদেশের প্রশংসায় মেতেছেন।

Tags: জাদেজাপাকিস্তানবাংলাদেশভনমিরাজলিটনলিড স্পোর্টস
Previous Post

সন্ধ্যায় জানা যাবে ঈদে মিলাদুন্নবী কবে

Next Post

সারাদেশে বৈষম্যবিরোধী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

Next Post
বিক্ষোভকারীরা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সারাদেশে বৈষম্যবিরোধী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

Heavy rain falling on a house in a lush green area during stormy weather. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের ৪ বিভাগে বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT