রাজস্ব বাড়াতে ৪৩টি পণ্যের ওপর ভ্যাট বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, কর ও ভ্যাট বাড়লেও সাধারণ মানুষের খরচ বাড়বে না।








