চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুরে অজ্ঞাত যুবকের মরদেহ নিয়ে চাঞ্চল্য সৃষ্টি

শাহ আলম শাহী by শাহ আলম শাহী
3:01 অপরাহ্ন 07, আগস্ট 2026
in - সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A
দিনাজপুরে অজ্ঞাত যুবকের মরদেহ নদীতে পড়ে থাকতে দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: প্রতিনিধি।

দিনাজপুরে সদর উপজেলার ২ নম্বর সুন্দরপুর ইউনিয়নের রামডুঙ্গী এলাকায় একটি কালভার্টের নিচ থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনাকে ঘিরে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকালে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো সকালে কয়েকজন কৃষক ও শ্রমিক মাঠে কাজ করতে যাওয়ার পথে কালভার্টের নিচে একজন ব্যক্তির নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা দ্রুত দিনাজপুর কোতোয়ালি থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী জানান, সকালে স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং কালভার্টের নিচ থেকে মরদেহটি উদ্ধার করে। তবে উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, মরদেহের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। একই সঙ্গে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় তদন্ত শুরু হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Tags: অজ্ঞাত যুবকদিনাজপুরমরদেহ
Previous Post

কক্সবাজারে মেরিন সায়েন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post

বাজারে আবারও সয়াবিন তেলের সংকট, বাড়তি দামে পোলাওয়ের চাল

Next Post
সয়াবিন তেলের বোতল ও পোলাওয়ের চালের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাজারে আবারও সয়াবিন তেলের সংকট, বাড়তি দামে পোলাওয়ের চাল

ইলিয়াস কাঞ্চনের আবেগঘন বক্তব্যের সময় ছবি, দুই ব্যক্তি হাতে নথিপত্র দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমি না থাকলেও...’ ইলিয়াস কাঞ্চনের আবেগঘন আহ্বানে ভারী সমাবেশ!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT