চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিকেটে ‘আম্পায়ার্স কলে’র মতো ফুটবলে ‘রেফারি কল’ চায় প্রিমিয়ার লিগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:57 অপরাহ্ন 14, আগস্ট 2024
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল ম্যাচে রেফারির সিদ্ধান্তের জন্য ফুটবল খেলোয়াড়রা অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেটে আম্পায়ার্স কল একটি পরিচিত ধারণা। ক্রিকেট ম্যাচে এলবিডব্লিউ’র ক্ষেত্রে দেখা মেলে নিয়মটির। ব্যাটার বা বোলিং দল রিভিউ নিলে এক পর্যায়ে বলের ইম্প্যাক্ট পজিশন ও উইকেট হিটিং পয়েন্ট চেক করা হয়। সেখানে বল পঞ্চাশ শতাংশের কম অংশ লাইনে থাকলে আম্পায়ার্স কলে পরিণত হয়। এবার ফুটবলেও সেই নিয়ম চালু করতে চাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ। ক্লাব ফুটবলের বড় প্রতিযোগিতাটিতে ‘রেফারি কল’ চালু করতে চাচ্ছে সংস্থাটি।

ফুটবলে ভিএআর সিস্টেম চালু হয়েছে কয়েক বছর হল। তাতে ম্যাচের যেকোনো গুরুত্বপূর্ণ মূহুর্তের সিদ্ধান্ত পুনরায় বিবেচনা করার সুযোগ রয়েছে। গত মৌসুমে অবশ্য প্রিমিয়ার লিগে ভিএআর সিস্টেম বেশকিছু বিতর্কের সৃষ্টি করেছিল। তা এড়াতে এবং ভিএআরে সময়ক্ষেপণ কমাতে ‘রেফারি কল’ চালু করতে চাচ্ছে সংস্থাটি।

ভিএআর কোনো সিদ্ধান্ত দেয়ার ক্ষেত্রে সর্বোচ্চ স্তর পূরণ করার শর্তারোপ করে। যে কারণে কিছু সিদ্ধান্তে অভিযোগ থেকে যায়। অভিযোগ এড়াতে এমন পরিস্থিতে রেফারি কল বিবেচ্য হবে। একইসঙ্গে সেমি-অটোমেটেড অফসাইড প্রযুক্তি প্রবর্তন করে সময়ক্ষেপণ কমানোর পরিকল্পনাও করছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ।

সম্প্রতি প্রিমিয়ার লিগের এজিএমে ভিএআর বাতিলের প্রস্তাব তোলে উলভস। অবশ্য প্রস্তাবের বিপরীতে ভোট দেয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করা বাকি ১৯টি ক্লাব। এমনকি সমর্থকদের ভোটও নেয়া হয়। যেখানে প্রতি পাঁচজন সমর্থকের চারজনই ভিএআরের পক্ষে ভোট দেন। এরপর ভিএআর প্রযুক্তি আরও স্পষ্ট করতে ছয় দফা পরিকল্পনা নিয়ে ভাবার কথা জানায় প্রিমিয়ার লিগ। যেগুলোর সাথে একমত হয়েছেন সংস্থাটির কর্মকর্তা, ক্লাব মালিক ও অধিনায়করা।

সেই ছয়দফার একটি রেফারি কল চালু করা। অন্যটি সেমি-অটোমেটেড অফসাইড প্রযুক্তি প্রবর্তন। বাকি চারটি হল- ভিএআর সিদ্ধান্তের ব্যাখ্যা সমর্থকদের নিকট বড় স্ক্রিনে এবং মেসেজের মাধ্যমে তুলে ধরা। ভিএআর প্রশিক্ষণ উন্নত করা। স্বচ্ছতা বজায় রাখা এবং সমর্থক, খেলোয়াড়, কোচ এবং ক্লাব কর্মকর্তাদের ভিএআর সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দেয়া।

Tags: প্রিমিয়ার লিগফুটবলভিএআরলিড স্পোর্টস
Previous Post

সুপারকাপ ফাইনালের আগে রিয়ালে দুঃসংবাদ

Next Post

চাঁদপুরের মেয়রসহ ১৬ জনপ্রতিনিধি আত্মগোপনে, ১ জনের মৃত্যু

Next Post
চাঁদপুরের মেয়রসহ ১৬ জনপ্রতিনিধির ছবি, আত্মগোপনে থাকা ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদপুরের মেয়রসহ ১৬ জনপ্রতিনিধি আত্মগোপনে, ১ জনের মৃত্যু

গুলিস্তানে জনসমাগম, দোকান ও ভবন, চাঁদাবাজির অবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

এখনও আন্ডারগ্রাউন্ড থেকে নিয়ন্ত্রণ হচ্ছে গুলিস্তানের চাঁদাবাজি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT