চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগুনে পোড়া ফেরারি গাড়ির দাম ২০ কোটি টাকা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:56 অপরাহ্ন 20, আগস্ট 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ফেরারি গাড়ির ধ্বংসাবশেষ, আগুনে পোড়া অবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

১৯৬০ সালে এক রেসের সময় আগুন ধরে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া একটি ফেরারি গাড়ি বিক্রি হয়েছে ১ দশমিক ৮ মিলিয়ন ডলারে (প্রায় ২০ কোটি টাকা)। 

এনডিটিভি জানিয়েছে, ফেরারির ‘৫০০ মন্ডিয়াল স্পাইডার সিরিজ আই’ মডেলের গাড়িটি ‘আরএম সোথেবির মন্টেরি’ নামক সংস্থা নিলামে তুললে তা ১৮ লক্ষ ৭৫ হাজার ডলারে বিক্রি হয়।

১৯৫২ এবং ১৯৫৩ সালে ইতালিয় রেসিং ড্রাইভার আলবার্তো আসকারির ‘এফআইএ ফর্মুলা ওয়ান ওয়ার্ল্ড ড্রাইভার্স চ্যাম্পিয়নশিপের’ স্মরণে ফেরারি কোম্পানি এই গাড়িটি তৈরি করেছিল। এটি ১৯৫০এর দশক জুড়ে ইতালিতে ফেরারির বিরল চার-সিলিন্ডার রেস কারগুলোর একটি ছিল। বিখ্যাত ইতালিয় ফার্ম ‘পিনিন ফারিনা’ গাড়িটির বডি ডিজাইন করেছিল।

গাড়িটির প্রথম মালিক ছিলেন ফ্রাঙ্কো কর্টেস। কর্টেস ১৯৫৪ সালে রেসের উদ্দেশ্যে গাড়িটি কিনেছিলেন এবং তিনিই প্রথম প্রতিযোগী ছিলেন, যে কিনা ফেরারি গাড়ি চালিয়ে প্রতিযোগীতায় বিজয়ী হন। ১৯৬০ এর দশকে একটি রেসের সময় গাড়িটিতে আগুন ধরে যায়। গাড়িটির নথিতে দেখা যায় এর সর্বশেষ মালিকানা পরিবর্তন হয়েছিল ১৯৭৮ সালে। তারপর গত ৪৫ বছর ধরে ক্ষতিগ্রস্ত অবস্থায় সংরক্ষণ করা হয়েছিল গাড়িটি।

বর্তমানে গাড়িটিতে কোন চাকা নেই। যদিও এর ভিতরে আসল চেসিস প্লেট, গিয়ারবক্স, পিছনের এক্সেল কর্নার এবং এর থ্রী পয়েন্ট জিরো লিটার টিপো ওয়ানওয়াননাইন ল্যামপ্রেডি ইনলাইন-ফোর ইঞ্জিন রয়েছে।

গাড়িটির ক্রেতা জানিয়েছেন, তিনি একে আগের রূপে ফিরিয়ে আনতে চান যাতে করে এটি আবারও প্রতিযোগিতায় অংশ নিতে পারে।

Tags: নিলাম
Previous Post

কিশোরগঞ্জে বাস খাদে পড়ে ২০ যাত্রী আহত

Next Post

৪৩ তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

Next Post
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ভবনের সামনে সাইনবোর্ড দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৩ তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

কুয়েতে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কুয়েতে জাতীয় শোক দিবস পালন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT