চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেললাইনের পাত কেটে নাশকতা, অগ্নিবীণা এক্সপ্রেস লাইনচ্যুত

শেখ মহিউদ্দীন by শেখ মহিউদ্দীন
12:23 অপরাহ্ন 29, ডিসেম্বর 2025
in - সেমি লিড, জনপদ, ময়মনসিংহ
A A
রেললাইনের পাত কেটে নাশকতা, ট্রেনের লাইনে ক্ষতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে দুর্বৃত্তদের নাশকতায় রেললাইনের একটি অংশ কেটে ফেলায় ঢাকাগামী আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

আজ (২৯ ডিসেম্বর) সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস  সালটিয়া মাঠখোলা এলাকায় পৌঁছালে হঠাৎ ইঞ্জিনসহ সামনের দুটি বগি লাইনচ্যুত হয়।

গফরগাঁও উপজেলার সালটিয়া মাঠখোলা এলাকায় এই ঘটনা ঘটে। গফরগাঁও রেলওয়ে স্টেশনের আউটার পয়েন্ট থেকে প্রায় ১০০ গজ দূরে ট্রেনটি লাইনচ্যুত হয় বলে জানা গেছে।

রাতের আঁধারে দুর্বৃত্তরা প্রায় ১৫ ফুট বা প্রায় ২০ মিটার রেললাইনের লোহার পাত কেটে তুলে ফেলেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এর ফলেই ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। তবে এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হয়নি।

ঘটনার পর থেকে ঢাকা–ময়মনসিংহ রেলপথে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত লাইন মেরামতের কাজ শুরু করেছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চলছে।

Tags: ট্রেন চলাচল বন্ধ
Previous Post

মাহমুদুর রহমান মান্নার নির্বাচনে প্রার্থী হতে বাধা নেই

Next Post

আমজনতার দলের ‘খোলা দরজা’ দিয়ে চলে গেলেন দলের সহসভাপতি

Next Post
দলের সহসভাপতি আমজনতার দলের খোলা দরজা দিয়ে চলে গেলেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আমজনতার দলের ‘খোলা দরজা’ দিয়ে চলে গেলেন দলের সহসভাপতি

ইয়ামাল সেরা ফরোয়ার্ড ও ম্যারাডোনা অ্যাওয়ার্ড গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সেরা ফরোয়ার্ড’ ও ‘ম্যারাডোনা অ্যাওয়ার্ড’ জিতলেন ইয়ামাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT