চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফন গালের অভিযোগের বিপক্ষে ফন ডাইক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:09 অপরাহ্ন 06, সেপ্টেম্বর 2023
in ফুটবল, স্পোর্টস
A A
ফন ডাইক খেলোয়াড়ের ছবি, তিনি নীল জার্সি পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেয়ার জন্য সবধরনের কারচুপির করা হয়েছে, এমন অভিযোগ তুলেছেন নেদারল্যান্ডসের সাবেক কোচ লুইস ফন গাল। তবে ফন গালের অভিযোগের বিপক্ষে কথা বলছেন ডাচদের অধিনায়ক ভার্জিল ফন ডাইক। ডাচদের বিপক্ষে কোয়ার্টারের ম্যাচে জিতেছিল মেসির আর্জেন্টিনা, যেটি ঘিরে অভিযোগ তুলেছেন ফন গাল।

ফন গালের অভিযোগ, ‘আমি সত্যিই এ নিয়ে অনেককিছু বলতে চাই না। যখন দেখবেন কীভাবে আর্জেন্টিনা গোল পায় এবং আমরা কীভাবে গোল পেয়েছিলাম, তখন উপলব্ধি করতে পারবেন। আর্জেন্টিনার কিছু খেলোয়াড় সীমা অতিক্রম করেছিল এবং শাস্তি পায়নি। আমি মনে করি এটি একটি পূর্বপরিকল্পিত খেলা ছিল।’

বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ ফন গালের অভিযোগের এখানেই শেষ নয়। বলেছেন, ‘আমি যা বলি তা বলতে চাই। মেসিকে কি বিশ্বচ্যাম্পিয়ন বানানো হয়েছে? হ্যাঁ, আমি তাই মনে করি।’

নেদারল্যান্ডস ও লিভারপুলের অধিনায়ক ফন ডাইকের এ বিষয়ে বলছেন, ‘ফন গালের মেসির বিষয়ে মতামত থাকতে পারে। সে তার মন্তব্যে যেকোনো কিছু বলতে পারে, কিন্তু আমি তার সাথে একমত নই এবং একই মতামত পোষণ করি না।’

দল বা অধিনায়ক নিজে এমন মনোভাব পোষণ করেন কিনা এমন প্রশ্নে ফন ডাইকের উত্তর- ‘না।’

কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। ম্যাচটিকে গত বিশ্বকাপের সবচেয়ে বিতর্কিত বললেও কম বলা হবে না। দুদল মিলিয়ে ১৮টি হলুদ কার্ড, ডাচদের একটি লাল কার্ড জোটে। আর্জেন্টিনার ডাগ আউটেও আসে লাল কার্ডের খড়গ। কার্ডের বন্যা বয়ে যাওয়া খেলাটি রূপ বদলেছে বারবার। জয়ের হাসি অবশ্য আর্জেন্টিনার ছিল।

সেই খেলায় মেসি গোল করান, সফল স্পট কিকে খুঁজে পান জাল। জয়ের পথেই ছিল আর্জেন্টিনা। শেষদিকে সবকিছুতে বাগড়া দেন নেদারল্যান্ডসের বদলি নামা ওউট ওয়েঘর্স্ট। জোড়া গোল করে ছড়ান রোমাঞ্চ। অতিরিক্ত সময়ে গড়ানো নাটকীয়তা থামে ২-২ ব্যবধানে। শেষ পর্যন্ত টাইব্রেকার। নায়কোচিত এমিলিয়ানো মার্টিনেজে ৪-৩ ব্যবধানে আকাশী-নীলরা জিতে স্বপ্ন ছোঁয়ার আরেকটু কাছে যায়।

Tags: আর্জেন্টিনাকাতার বিশ্বকাপ-2022নেদারল্যান্ডসফন গালফন ডাইকমার্টিনেজমেসি
Previous Post

বাংলাদেশে ‘জওয়ান’ উন্মাদনা, প্রথম শো দেখতে পুরো হল ভাড়া!

Next Post

বাণিজ্য এশিয়া অঞ্চলে স্থিতিশীলতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: রাষ্ট্রপতি

Next Post
বাংলাদেশের প্রতিনিধিরা বাণিজ্য এশিয়া বিষয়ক আলোচনায় অংশগ্রহণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাণিজ্য এশিয়া অঞ্চলে স্থিতিশীলতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: রাষ্ট্রপতি

আলুর কেজিপ্রতি সর্বোচ্চ খরচ ১৮ টাকা, বিক্রি ৪৫ থেকে পঞ্চাশে!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT