চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভালোবাসা দিবসে ভালোবাসা বঞ্চিতদের ব্যতিক্রমি সব ইভেন্ট

নুসরাত তওরীন আহমেদ by নুসরাত তওরীন আহমেদ
2:52 অপরাহ্ন 06, ফেব্রুয়ারি 2024
in লাইফস্টাইল
A A
দুটি মানুষ প্রেমের প্রতীক হিসেবে হৃদয় গড়ার জন্য হাত বাড়াচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতীকী ছবি

‘প্রেমকে না বলুন, প্রেম থেকে দূরে থাকুন’, ‘যাদের কেউ নাই তাদের নিয়ে গণক্রন্দন’, ‘প্রেমের নামে অশ্লিলতা রোধে প্রেম বঞ্চিত সংঘের মিছিল’- এসব কোনো প্রেমবিরোধী সংঘের শ্লোগান নয় বরং ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে নেয়া নানা ইভেন্ট পরিকল্পনার শ্লোগান, যেগুলো নিয়ে উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম।

প্রতিবন্ধী শিশুদের জন্য চ্যানেল আই অনলাইন আয়োজনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বব্যাপী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস পালন করা হয়। দিনটিতে প্রিয় মানুষগুলোর প্রতি নিজেদের ভালোবাসা প্রকাশ করে উদযাপন করেন অনেকেই। তবে দিনটিকে কেন্দ্র করে উদযাপন আনন্দের চাইতে অন্যের উদযাপনে বাধা দেয়াই বেশি জনপ্রিয় হয়ে উঠেছে এবার।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক খুললেই ভালোবাসা দিবস বিরোধী শত শত ভার্চুয়াল ইভেন্ট চোখে পড়ছে। শুধু যে ইভেন্ট তৈরি হচ্ছে তা না, হাজারো মানুষ ইভেন্টগুলোতে নিজেদের প্রতিক্রিয়া দিয়ে সহমত জানাচ্ছেন।

এই ইভেন্টগুলো নিজেদের সামাজিক মাধ্যমে পোস্ট করে অনেকেই নিজেদের ভালোবাসা থেকে বঞ্চিত থাকার কথা যেমন জানাচ্ছেন, তেমনই অনেকেই মেতেছেন হাসি-ঠাট্টায়।

একজন যুবক অন্যজনের মাথায় পাথর ছুড়ে প্রেমের পরীক্ষা নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ
প্রতীকী ছবি

সামাজিক মাধ্যম ফেসবুকে মোঃ সৈকত নামে এক তরুণ “প্রেমের নামে অশ্লীলতা রোধে প্রেম বঞ্চিত সংঘের মিছিল” নামে একটি ইভেন্ট তৈরি করে লিখেছেন, ‘কেউ পাবে আর কেউ পাবে না, তা হবে না তা হবে না, চিপায় চাপায় পড়লে ধরা, মাইর হবে উরাধুরা, প্রেমের নামে ছলনা চলবে না চলবে না, ২০২৪ সাল সিঙ্গেলদের বিজয়কাল”।

এমনই আরও দুই তরুণ সোহান আহমেদ ও সাদিন হোসেন তৈরি করেছেন এক ইভেন্ট যার নাম “যাদের ১৪ই ফেব্রুয়ারিতে পার্টনার নাই, তাদের নিয়ে গণক্রন্দন কর্মসূচি”। তাদের এই ক্রীড়াসূচিতে ২৫ হাজারের বেশি মানুষ নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন।

তবে এই ইভেন্টগুলোর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছে অভ্র আবরার ইয়াসির নামে এক তরুণের তৈরি করা “১৪ ফেব্রুয়ারিতে কাপলদের দিকে জুতা নিক্ষেপ কর্মসূচি” যাতে প্রতিক্রিয়া জানিয়েছে ৫০ হাজারেরও বেশি মানুষ।

এমনই কিছু হাস্যরসাত্মক ইভেন্টগুলোর মধ্যে আছে, ‘বয়কট ভ্যালেন্টাইনস ডে’, ‘১৪ই ফেব্রুয়ারিকে ভাই বোন দিবস হিসাবে ঘোষণা করা হোক’, ‘১৪ ফেব্রুয়ারি উপলক্ষে কালো ব্যাজ পরিধান করে ক্যাম্পাসে আসবো’, ‘১৪ ফেব্রুয়ারি ঘূর্ণিঝড় হোক’, ‘সিঙ্গেলদের বিক্ষোভ মিছিল’, ‘১৪ ফেব্রুয়ারিতে কাপলদের দেশ থেকে বিতারিত করা হোক’, ‘প্রেমকে না বলুন প্রেমিকাকে হ্যাঁ বলুন’সহ আরও অনেক ইভেন্ট।

ভালোবাসা দিবসে ব্যতিক্রমি ইভেন্টে প্রেমিক প্রেমিকা একে অপরের হাতে উপহার দিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার ১৪ ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবসের পাশাপাশি পহেলা ফাল্গুন, সরস্বতী পূজাসহ সুন্দরবন দিবস পালন করা হবে। সরস্বতী পূজার জন্য দিনটি এবার সরকারি ছুটির আওতায় পড়েছে।

Tags: বিশ্ব ভালোবাসা দিবসভ্যালেন্টাইন ডেসামাজিক মাধ্যম
Previous Post

শীর্ষে থেকেই বিপিএল শেষ করলেন বাবর আজম

Next Post

ঘুমধুম সীমান্ত এলাকায় বিজিবি-পুলিশ একসঙ্গে কাজ করছে: আইজিপি

Next Post
বিজিবি ও পুলিশ কর্মকর্তারা ঘুমধুম সীমান্তে একসঙ্গে কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘুমধুম সীমান্ত এলাকায় বিজিবি-পুলিশ একসঙ্গে কাজ করছে: আইজিপি

ডা. সাবরিনা আদালত কক্ষে হাজির, তার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী. Channel i News - চ্যানেল আই নিউজ

সাজাপ্রাপ্ত ডা. সাবরিনা বিষয়ে যা বললেন ডিবি প্রধান হারুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT