চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইন দ্য মুড ফর লাভ

এই ঐতিহাসিক রোমান্টিক সিনেমাগুলোর মধ্যে আপনার প্রিয় কোনটি?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:54 অপরাহ্ন 14, ফেব্রুয়ারি 2025
in বিনোদন
A A
প্রেমের বিভিন্ন মুহূর্তের ছবি, প্রেম, আবেগ ও বন্ধুত্বের প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বসন্ত বরণ ও ভালোবাসা দিবসকে ভিন্ন আঙ্গিকে পালনের কমতি নেই কারো মধ্যে। প্রিয় মানুষটিকে ঘিরে রয়েছে নানান পরিকল্পনা। তবে যারা বাইরে ঘুরতে না গিয়ে ভালো কোনো রোমান্টিক সিনেমার শরণাপন্ন হওয়ার প্ল্যান করছেন, কিন্তু কোন সিনেমা দেখবেন- তা নিয়ে আছেন জটিলতায়। তাদেরকে সে ঝামেলা থেকে বাঁচাতে পারে– ‘উই লিভ ইন টাইম’!

এই মুহূর্তে নিখুঁত রোমান্টিক কন্টেন্টের জন্য সেরা পছন্দ হবে এটি। ফ্লোরেন্স পিউ ও অ্যান্ড্রু গারফিল্ড এখানে দুর্দান্ত দম্পতির ভূমিকায় অভিনয় করেছেন। যারা জীবনের উত্থান-পতনের সম্মুখীন হন।

‘উই লিভ ইন টাইম’ সেই দীর্ঘ ঐতিহ্যের অংশ, যেখানে রোমান্টিক সিনেমাগুলো যুগ যুগ ধরে দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছে। যারা ভ্যালেন্টাইনস ডে-তে ঘরে বসে একটি ক্লাসিক রোমান্টিক মুভি দেখতে চান, তাদের জন্য এমন ছবির সিনেমার ইতিহাস ঘেঁটে দেখা যাক!

এখানে গত দশ দশকের সেরা রোমান্টিক সিনেমাগুলোর মধ্যে থেকে প্রতিটির জন্য একটি করে আইকনিক মুভি বেছে নেয়া হয়েছে। কিছু দশক নির্বাচন করা বেশ কঠিন ছিল। তারপরও রোমান্টিক ছবি হিসেবে প্রতিটি দশকের সেরা ছবির নামই এখানে থাকছে, এটা সিনেপ্রেমী যে কেউ নির্দ্বিধায় একমত হবেন।

এই ঐতিহাসিক রোমান্টিক সিনেমাগুলোর মধ্যে আপনার প্রিয় কোনটি?

Best Valentines Day movies১৯৩০-এর দশক: গন উইথ দ্য ওয়াইন্ড

‘গন উইথ দ্য ওয়াইন্ড’ গভীর ও আবেগময় প্রেমের গল্প। নিঃসন্দেহে ছবিটি সেই সময়ের প্রতিচ্ছবি হয়ে উঠেছে। এমন দুর্দান্ত প্রেমের গল্প শুধু সেই সময়ের বক্স অফিস নয়, এখনো সমানভাবে আলোচিত।

Best Valentines Day movies১৯৪০-এর দশক: ব্রিফ এনকাউন্টার

নোয়েল কাওয়ার্ডের লেখা এবং ডেভিড লিনের অসাধারণ সিনেমাটি এটি। যদিও এটিকে সেই সময়ের জন্য অত্যন্ত বিতর্কিত প্রেম উপাখ্যান হিসেবে বিবেচনা করা হয়।

Best Valentines Day movies১৯৫০-এর দশক: অ্যান এফেয়ার টু রিমেম্বার

চটপটে সংলাপ এবং ক্যারি গ্রান্ট ও ডেবোরা কারের দুর্দান্ত অভিনয়ের জন্য ছবিটি কালজয়ী ছবির মর্যাদা পেয়েছে। শুধু তাই নয়, পরবর্তী বহু রোমান্টিক সিনেমার জন্য এটি হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ রেফারেন্স!

Best Valentines Day movies১৯৬০-এর দশক: দ্য অ্যাপার্টমেন্ট

এই দশকে ‘সাম লাইক ইট হট’ জনপ্রিয়তার শীর্ষে থাকলেও অনেকের মতে ‘দ্য অ্যাপার্টমেন্ট’-ই বিলি ওয়াইলডারের সর্বোত্তম চলচ্চিত্র। এটি নিঃসন্দেহে আরও রোমান্টিক।

Best Valentines Day movies১৯৭০-এর দশক: অ্যানি হল

উডি অ্যালেনের সর্বাধিক প্রশংসিত চলচ্চিত্র ‘অ্যানি হল’। চারটি অস্কার জিতেছিল ছবিটি। যার মধ্যে সেরা পরিচালক ও সেরা অভিনেত্রীর পুরস্কার ছিল। বিশেষ করে, ডায়ান কিটন তার চরিত্রে অভিনয়ের মাধ্যমে এক নতুন ধরনের রোমান্টিক নারী চরিত্র সৃষ্টি করেছিলেন—বুদ্ধিমান, অদ্ভুত স্বভাব, স্বাধীন, এবং যার স্বতন্ত্র ফ্যাশন স্টাইল সময়কে প্রভাবিত করেছিলো।

Best Valentines Day movies১৯৮০-এর দশক: হোয়েন হ্যারি মেট স্যালি

খুব কম রোমান্টিক কমেডিই এত স্মার্ট, মজার, এবং গভীরভাবে আকর্ষণীয়! তবে খুব কম সিনেমারই ভাগ্যে জোটে নোরা এফরনের চৌকস স্ক্রিপ্ট, রব রেইনারের দক্ষ পরিচালনা, আর মেগ রায়ান ও বিলি ক্রিস্টালের অবিস্মরণীয় অভিনয়।

Best Valentines Day movies১৯৯০-এর দশক: বিফোর সানরাইজ

রিচার্ড লিংকলেটারের এই চলচ্চিত্র রোমান্টিক সিনেমার ইতিহাসে এক অনন্য সংযোজন। যেখানে দুই তরুণ-তরুণী ট্রেনে দেখা করার পর ভিয়েনার রাস্তায় হাঁটতে হাঁটতে সারারাত জীবন ও ভালোবাসা নিয়ে কথা বলে। এই কাহিনির ভিত্তি হয়তো উত্তেজনাপূর্ণ মনে না-ও হতে পারে, কিন্তু এর আসল আকর্ষণ ইথান হক ও জুলি ডেলপির অনবদ্য রসায়ন এবং তাদের স্বতঃস্ফূর্ত, গভীর কথোপকথন। এটি পুরোপুরি জেনারেশন-এক্স ধাঁচের একটি প্রেমের গল্প, তবে এতে পুরনো ক্লাসিক রোমান্টিক সিনেমার প্রতি সূক্ষ্ম শ্রদ্ধাও আছে।

Best Valentines Day movies২০০০-এর দশক: ইন দ্য মুড ফর লাভ

কিংবদন্তী পরিচালক ওং কার-ওয়াই নির্মিত কালজয়ী ছবি ‘ইন দ্য মুড ফর লাভ’। ১৯৬০-এর দশকের ব্যস্ত হংকংয়ের এক অ্যাপার্টমেন্ট ব্লকে বসবাসরত দুই প্রতিবেশী জানতে পারেন যে তাদের জীবনসঙ্গীরা পরকীয়া করছে। কিন্তু প্রতারণার ধরন বোঝার চেষ্টায় তারা নিজেরাই এক জটিল ও সংযত সম্পর্কে জড়িয়ে পড়েন—যা কখনোই সত্যিকারের প্রেমে রূপ নেয় না। চলচ্চিত্রটিতে টনি লিউং ও ম্যাগি চিউংয়ের পারফরমেন্স ছিল অনবদ্য। এতে অভিনয়ের সুবাদে টনি লিউং জিতে নেন কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার। এটি শুধু এক অসাধারণভাবে নির্মিত চলচ্চিত্রই নয়, বরং এক হৃদয়ভাঙা গল্প, যা আবেগ, আকাঙ্ক্ষা ও অসমাপ্ত ভালোবাসার নিখুঁত প্রতিচ্ছবি।

Best Valentines Day movies

২০১০-এর দশক: ক্যারল

২০১০-এর দশকে বেশ কিছু অনন্য রোমান্টিক চলচ্চিত্র নির্মিত হয়েছে। লা লা ল্যান্ড, পোর্ট্রেট অব আ লেডি অন ফায়ার এবং দ্য বিগ সিক আছে এই তালিকায়। কিন্তু টড হাইনস-এর ‘ক্যারল’ শেষ পর্যন্ত সিনেসমালোচকদের হৃদয় জয় করে নিয়েছে। কারণ এই সিনেমাটি নিছক প্রেমের গল্পের চেয়েও বেশি—এটি ১৯৫০-এর দশকের আমেরিকার কঠোর সামাজিক বিধিনিষেধ ও ভদ্রলোকসুলভ বহিরাবরণের অন্তরালে লুকিয়ে থাকা আবেগ ও আকাঙ্ক্ষার এক অনুপম চিত্রায়ণ। ছবিতে শুধু ক্যাট ব্ল্যানচেটের অভিনয় ণয়, একই সঙ্গে এই ছবির চিত্রনাট্য ও সিনেমাটোগ্রাফির অনবদ্য সংমিশ্রণ ঘটেছে বলে মনে করেন সমালোচকরা।

Best Valentines Day movies
২০২০-এর দশক: পাস্ট লাইভস

বর্তমান যুগের জটিল বাস্তবতা ও আবেগকে ধারণ করার মতো আর কোনো সিনেমা ‘পাস্ট লাইভস’-এর মতো নিখুঁতভাবে করতে পারেনি—বিশেষ করে ‘উই লিভ ইন টাইম’-এর মতো ধ্রুপদী আবেগী প্রেমকাহিনির বিপরীতে তো নয় ই। এটি হয়তো ঐতিহ্যবাহী রোমান্টিক সিনেমা নয়, তবে এটি নিঃসন্দেহে এক গভীরভাবে আবেগময় ও অন্তরঙ্গ প্রেমের গল্প। শৈশবের দুই প্রিয়জনের মধ্যে জটিল সম্পর্কের চিত্রায়ন ‘পাস্ট লাইভস’। যেখানে প্রেমের সংজ্ঞা শুধুই প্রাপ্তি কিংবা আকাঙ্ক্ষার চেয়ে অনেক গভীর কিছু। সমালোচকরা মনে করেন- এটি মামুলি একটি সিনেমা নয়, বরং ২০২০-এর দশকের সেরা সিনেমাগুলোর একটি। যা প্রেম, নিয়তি ও জীবনের অমীমাংসিত অধ্যায়গুলোকে নতুনভাবে উপলব্ধি করায়। –শর্টলিস্ট

Tags: ইন দ্য মুড ফর লাভভালোবাসা দিবসভালোবাসা দিবসের সিনেমালিড বিনোদনসিনেমা
Previous Post

অপারেশন ডেভিল হান্ট: চুয়াডাঙ্গায় গ্রেপ্তার আওয়ামী লীগের ৬ নেতাকর্মী

Next Post

আমিরাত সফর শেষে দেশের উদ্দেশে প্রধান উপদেষ্টা

Next Post
প্রধান উপদেষ্টা আমিরাত সফর শেষে দেশের উদ্দেশে ফিরছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আমিরাত সফর শেষে দেশের উদ্দেশে প্রধান উপদেষ্টা

বিস্ফোরণের পর ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকর্মীরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানে বোমা বিস্ফোরণে ১০ শ্রমিক নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT