চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রিয়জনকে ফ্রিতে ‘লাভ স্টোরি’ গিফট দেয়ার সুযোগ!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:23 অপরাহ্ন 12, ফেব্রুয়ারি 2024
in বিনোদন
A A
বাংলাদেশের সংবাদ ও বিনোদন বিষয়ক ছবি, প্রিয়জনের জন্য লাভ স্টোরি গিফট. Channel i News - চ্যানেল আই নিউজ

ভালোবাসা দিবস উপলক্ষে ওটিটি প্লাটফর্ম বঙ্গ নিয়ে আসছে ‘লাভ স্টোরিস ভালোবাসার দিনে ভালোবাসার গল্প’ নামে একটি বিশেষ ক্যাম্পেইন।

লেখক বিশ্বজিৎ চৌধুরীর “স্বল্পদৈর্ঘ্য প্রেমের গল্প” বই থেকে বাছাইকৃত চারটি ছোট গল্প অবলম্বনে ৪ জন স্বনামধন্য নির্মাতা নির্মাণ করছেন চারটি শর্টফিল্ম। সম্পূর্ণ রোমান্টিক ঘরানার বুকিং, দুঃখিত, গাঁইয়া ও এক্সট্রা শর্টফিল্মগুলো ওটিটি প্লটফর্ম বঙ্গ-তে মুক্তি পাবে ১৪ ফেব্রুয়ারি।

এগুলো নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান, কাজল আরেফিন অমি, গিয়াস উদ্দিন সেলিম ও ভিকি জাহেদ। যেখানে নায়িকা পরীমনি, এবিএম সুমন, জিয়াউল হক পলাশ, পারসা ইভানা, প্রার্থনা ফারদিন দীঘি, খায়রুল বাসার, নিলয় আলমগীর, সাবিলা নূরসহ আরও অনেকে অভিনয় করেন।

শর্টফিল্মগুলোর পোস্টার এবং ‘বুকিং’-এর টিজার মুক্তি পেয়েছে বঙ্গ’র ফেসবুক পেজে। লাভ স্টোরিজ ক্যাম্পেইনের প্রতিটি শর্ট ফিল্ম দেখা যাবে মাত্র ১৪ টাকায় এবং ৪টি শর্ট ফিল্ম একসাথে দেখা যাবে মাত্র ২৯ টাকায়। শুধু তাই নয়, এই শর্টফিল্মগুলো দর্শক নিজে কেনার পাশাপাশি ফ্রি-তে গিফট করতে পারবে নিজের প্রিয়জনকেও। যারা গিফট করবেন তাদের মধ্য থেকে ৫০ জন বিজয়ী জুটি পাবেন ‘লাভ স্টোরিজ’ গালা নাইটে অংশগ্রহণের সুযোগ। যেখানে তারা তাদের প্রিয় তারকাদের সাথে ডিনার করতে পারবেন।

ভালোবাসাকে কেন্দ্র করে ভিন্নধর্মী এই আয়োজনটি নিয়ে লাভ স্টোরিজ-এর প্রযোজক ও বঙ্গ’র চিফ অফ কন্টেন্ট মুশফিকুর রহমান মঞ্জু বলেন, বছরজুড়ে নানা উৎসবে দর্শকদের জন্য বঙ্গ ব্যতিক্রম সব কন্টেন্ট নিয়ে আসে। তারই ধারাবাহিকতায় এবারের ভালোবাসা দিবস উপলক্ষে বঙ্গ-এর বিশেষ আয়োজন লাভ স্টোরিস- ভালোবাসার দিনে ভালোবাসার গল্প।

তিনি আরও বলেন, লাভ স্টোরিজের নির্মাতা, কলাকুশলী, গল্প নির্বাচন, সকল ক্ষেত্রেই আমরা আমাদের দর্শকের পছন্দকে প্রাধান্য দিয়েছি। আশা করছি বঙ্গ’র অন্যান্য কাজের মতো এই লাভ স্টোরিজকেও দর্শক দারুণ ভাবে ভালোবেসে আপন করে নেবেন।

Tags: এবিএম সুমনকাজল আরেফিন অমিখায়রুল বাসারগিয়াস উদ্দিন সেলিমজিয়াউল হক পলাশনিলয় আলমগীরপরীমনিপারসা ইভানাপ্রার্থনা ফারদিন দীঘিবঙ্গমিজানুর রহমান আরিয়ানলাভ স্টোরিজ
Previous Post

বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ করবে বাম গণতান্ত্রিক জোট

Next Post

মিয়ানমারে সংঘর্ষ: সরিয়ে নেওয়া হলো ঘুমধুম সীমান্তের এসএসসি পরীক্ষা কেন্দ্র

Next Post
ঘুমধুম উচ্চ বিদ্যালয় গেটের ছবি, ছবি তোলা দিনটি পরিষ্কার ও সুন্দর. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারে সংঘর্ষ: সরিয়ে নেওয়া হলো ঘুমধুম সীমান্তের এসএসসি পরীক্ষা কেন্দ্র

রোমান্টিক প্রেমের দৃশ্য সমুদ্রের পাশে, দুজন প্রেমিক-প্রেমিকা একে অপরের সাথে জড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শহীদ-কৃতির যে ছবিতে উত্তাল ভারতের বক্স অফিস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT