চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উত্তরায় অগ্নিকাণ্ড: ময়মনসিংহে পাশাপাশি দাফন করা হলো বাবা-ছেলেসহ তিনজনকে

শেখ মহিউদ্দীন by শেখ মহিউদ্দীন
1:29 অপরাহ্ন 17, জানুয়ারি 2026
in - সেমি লিড, জনপদ, ময়মনসিংহ
A A
ময়মনসিংহে পাশাপাশি দাফন করা হলো বাবা-ছেলেসহ তিনজনকে

ময়মনসিংহে পাশাপাশি দাফন করা হলো বাবা-ছেলেসহ তিনজনকে

রাজধানীর উত্তরায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত ছয়জনের মধ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার একই পরিবারের তিনজনকে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ১০টায় উপজেলার সদর ইউনিয়নের দড়িপাঁচাশি গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহগুলো দাফন করা হয়।

জানাজায়, দড়িপাঁচাশি গ্রামসহ আশপাশের গ্রামের হাজারো মানুষ অংশগ্রহণ করেন। এসময় শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়। কান্নায় ভেঙে পড়েন নিহতদের পরিবারসহ স্বজনরা।

নিহতরা হলেন- ঈশ্বরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের দড়িপাঁচাশি গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে মো. হারিছ উদ্দিন (৫২), তার ছেলে হিসান উদ্দিন রাহাব (১৭) ও ভাতিজি রোদেলা (১৪)। রোদেলা হারিছ উদ্দিনের ছোট ভাই শহীদুল ইসলামের মেয়ে।

হারিছ উদ্দিনের চাচা নজরুল ইসলাম বলেন, এভাবে একসঙ্গে তিনজনের মৃত্যু হবে তা কখনো কল্পনাও করিনি। পরিবারটির অনেক ক্ষতি হয়ে গেল। দোয়া করি, মহান আল্লাহ তাদের জান্নাতবাসী করুক।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আযম বলেন, মরদেহগুলো বাড়িতে নিয়ে আসার পর মরদেহ দেখতে অসংখ্য মানুষের ঢল নামে। এসময় পুলিশ পাঠানো হয়। একসঙ্গে এক পরিবারের তিনজন নিহত হওয়ায় পুরো গ্রামজুড়ে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

হারিছ উদ্দিন ও শহীদুল ইসলাম দীর্ঘদিন ধরে একসঙ্গে রাজধানীর উত্তরায় ফলের ব্যবসা করতেন। ব্যবসার সুবাদে হারিছ উদ্দিনের স্ত্রী ও দুই ছেলে এবং শহীদুল ইসলামের স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তারা উত্তরার উত্তরার ১১ নম্বর সেক্টরের আবাসিক একটি ছয়তলা ভবনে ভাড়া বাসায় বসবাস করতেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটে ওই ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে মো. হারিছ উদ্দিন, তার ছেলে হিসান উদ্দিন রাহাব ও ভাতিজি রোদেলারও মৃত্যু হয়। এ ঘটনায় হারিছ উদ্দিনের ভাই শহীদুল ইসলাম, শহীদুল ইসলামের স্ত্রী শিউলী আক্তার এবং তাদের চার বছর বয়সী ছেলে উমর উদ্দিন গুরুতর আহত হন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছন।

Tags: উত্তরায় অগ্নিকাণ্ড
Previous Post

‘অধ্যাদেশ মঞ্চ’ স্থাপন, গণজমায়েতের ডাক সাত কলেজ শিক্ষার্থীদের

Next Post

ঢাবিতে চ্যারিটি কনসার্ট, হাবিবসহ যারা থাকছেন

Next Post

ঢাবিতে চ্যারিটি কনসার্ট, হাবিবসহ যারা থাকছেন

ছবি: সংগৃহীত

মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে রাজধানীতে চলছে গণমাধ্যম সম্মিলন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT