রাজধানী উত্তরার ১১ নম্বর সেক্টরের ৭ তলা ভবনে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৩ জনসহ ৬ জন নিহত হয়েছেন।
শুক্রবার ১৬ জানুয়ারি উত্তরা পশ্চিম থানার ওসি এ তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের ৩৬ নম্বর বাসার ৭ তলা ভবনের দ্বিতীয় তলায় আগ্নিকাণ্ডের খবর পেয়ে উত্তরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় ঘটনাস্থলেই ৩ জন মারা যান। তাদের মধ্যে মধ্যে ২ জন নারী, ১ পুরুষ। পরে আহত ১৩ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়। এরপর আরো ৩ জন মারা যাওয়ার খবর জানিয়েছে পুলিশ।
আগুন লাগার কারণ সম্পর্কে এখনো কোন পাওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।









