চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৯ দিনে ৫ কোটি টাকার টিকিট বিক্রি করলো ‘উৎসব’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:55 অপরাহ্ন 06, জুলাই 2025
in বিনোদন
A A
দর্শকদের জন্য টানা হাউজফুল উৎসবের দৃশ্য, নাটকীয় পারফরম্যান্স. Channel i News - চ্যানেল আই নিউজ

গেল ঈদুল আযহায় মুক্তির পর চমক দেখিয়েছে তানিম নূর পরিচালিত ছবি ‘উৎসব’। শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ পাইরেসির পর রীতিমত ভাগ্য খুলে যায় ছবিটির! দিন যত যাচ্ছে, ততই বাড়ছে ‘উৎসব’ সিনেমাটি ঘিরে দর্শকের আগ্রহ।

মুক্তির ২৯ দিনের মাথায় দেশের মাল্টিপ্লেক্সগুলোতে ‘উৎসব’ এর টিকিট বিক্রি ছাড়িয়ে গেছে ৫ কোটি টাকা। শুধু দেশে নয়, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র থেকেও ছবিটি প্রত্যাশার চেয়ে বেশি ব্যবসায়িক সাফল্য এনে দিয়েছে। এমনকি সর্বোচ্চ শো নিয়ে বর্তমানে চলছে সিনেপ্লেক্সেগুলো-তে।

‘উৎসব’ ঘিরে এ জমজমাট সাড়ায় অভিভূত এর নির্মাতা তানিম নূর। ওয়েব সিরিজ ‘কাইজার’ খ্যাত এ নির্মাতা বলেন, ‘দর্শকের যে ভালোবাসা পাচ্ছি সেটা অভূতপূর্ব। উৎসব যেন আলাদা উৎসবই তৈরি করে দিয়েছে। প্রত্যেকটা শো হাউসফুল যাচ্ছে, যারাই ছবিটি দেখেছেন তারাই ছবিটি নিয়ে কথা বলছেন, মানুষকে জানাচ্ছেন। এটা সত্যি দারুণ।’

চার্লস ডিকেন্সের ‘আ ক্রিসমাস ক্যারোল’ অবলম্বনে ছবিটি নির্মাণ করেছেন তানিম নূর। ১৮২ বছর আগের গল্প এটি। ভিন্ন নামে বহুবার এসেছে চলচ্চিত্রে। সব জনরায়েই এ সিনেমাটি নির্মিত হয়েছে। এবার যুক্ত হয়েছে বাংলা ভার্সনেও। পরিবার ছাড়া দেখা নিষেধ– এমন ট্যাগলাইন নিয়ে গত ঈদে মুক্তি পেয়েছে ‘উৎসব’।

মুক্তির পর দেখা গেল, কথাটা পুরোপুরি সত্য। ট্যাগলাইনের কথায় কনটেন্টের কাজে মিল ছিল। এ কারণে এবারের ঈদে ‘উৎসব’ হয়ে উঠেছে পারিবারিক দর্শকের প্রথম পছন্দের সিনেমা। দিন যত যাচ্ছে, সিনেমাটি ঘিরে দর্শকের আগ্রহ তৈরি হচ্ছে। সিনেমাটি দেখার পর দর্শকেরা ফিরে যাচ্ছেন তাদের সোনালি অতীতে।

ডোপ প্রডাকশনস এবং লাফিং এলিফ্যান্ট প্রযোজিত ‘উৎসব’ সিনেমাটির গল্প লিখেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও সামিউল ভূঁইয়া।

সিনেমাটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান প্রমুখ।

Tags: উৎসব
Previous Post

মালয়েশিয়াফেরত ৩ জন জঙ্গি নয় ভিসার মেয়াদ শেষ: স্বরাষ্ট্র উপদেষ্টা

Next Post

তত্ত্বাবধায়ক ব্যবস্থায় একমত হলেও আগের কাঠামোর বিপক্ষে কয়েকটি দল

Next Post
রাজধানীতে আলোচনা সভা চলাকালে উপস্থিত অতিথি ও বক্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

তত্ত্বাবধায়ক ব্যবস্থায় একমত হলেও আগের কাঠামোর বিপক্ষে কয়েকটি দল

বাংলাদেশের রাজনৈতিক নেতারা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্র কাঠামোকে অকার্যকর করা প্রস্তাবের বিরোধিতা সংস্কারের সাথে সঙ্গতিপূর্ণ: বিএনপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT