চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চুলের যত্নে ব্যবহার করুন এই ৫টি মাস্ক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:34 অপরাহ্ন 14, জুন 2023
in লাইফস্টাইল
A A
প্রাকৃতিক উপায়ে চুলের যত্নে ব্যবহৃত মাস্কের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চুল লম্বা, ঘন এবং মজবুত করতে কত কিছুই না ব্যবহার করি আমরা। কিন্তু তারপরও গরম এবং বাইরের ধূলা-বালিতে মাথার ত্বকে ঘর করে খুশকি যার জন্য অকালে পড়তে থাকে চুল। চুল পড়ার সমস্যা থেকে মুক্তি পেতে নামী-দামি প্রসাধনী তো অনেক ব্যবহার করেছেন। কিন্তু ঘরোয়া কিছু উপাদান দিয়ে বানানো প্যাক মেখেই যদি সমস্যার সমাধান করা যায়, তবে মন্দ হয় না।

বিশেষজ্ঞেরা বলছেন, এই সমস্যা থেকে মুক্তি পেতে মাথার ত্বক পরিষ্কার রাখা জরুরি। সঙ্গে দরকার ত্বকের পুষ্টিও। ঘরোয়া কিছু প্যাক ব্যবহার করলে সব দিকেই নজর দেয়া সম্ভব হবে।

চুলের যত্নে যে ৫টি মাস্ক ব্যবহার করবেন:

১. কলা এবং মধু

পটাশিয়াম, ভিটামিন এ, সি এবং ই-র গুণে সমৃদ্ধ কলা শুধু শরীরের নয়, চুলের জন্যও সমান উপকারী। চুলের গোড়া মজবুত করতে, চুলের জেল্লা ধরে রাখতে এই ফলের সঙ্গে মিশিয়ে নিতে হবে মধু। শুষ্ক এবং ক্ষতিগ্রস্ত চুলের জন্য এই কলা এবং মধুর মিশ্রণ জাদুর মতো কাজ করে। সপ্তাহে দুই দিন এই মিশ্রণ মাখলে চুল পড়ার সমস্যা দূর হবে।

২.ডিম এবং অলিভ অয়েল

চুল ভাল রাখতে প্রোটিন অত্যন্ত জরুরি। ডিমে প্রোটিনের পরিমাণ বেশি। এ ছাড়াও নানা রকম ভিটামিন এবং খনিজে ভরপুর এই ডিম চুল ঝরে পড়ার সমস্যা অনেকটাই কমিয়ে আনে। এর সঙ্গে যদি অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর অলিভ অয়েল মেশে, তা হলে মাথার ত্বকও পুষ্টি পায়।

৩. নারকেল তেল এবং অ্যালো ভেরা

চুলের ঘনত্ব বাড়িয়ে তুলতে দারুণ ভাবে কাজ করে নারকেল তেল। নারকেল তেলে রয়েছে বেশ কিছু প্রয়োজনীয় ফ্যাট, প্রোটিন এবং ভিটামিন। যা মাথার ত্বকের আর্দ্রতা বজায় রাখে। সঙ্গে অ্যান্টি-অক্সিড্যান্ট এবং অ্যান্টি-ফাঙ্গাল বিভিন্ন যৌগে ভরপুর অ্যালো ভেরা, মাথার ত্বকে সংক্রমণ রোধ করতে সাহায্য করে।

৪. অ্যাভোকাডো এবং দই

ভিটামিন বি, ই, স্বাস্থ্যকর ফ্যাট এবং অ্যান্টি-অক্সিড্যান্টের গুণে ভরপুর অ্যাভোকাডো চুলের ঘনত্ব বাড়িয়ে তুলতে সাহায্য করে। পাশাপাশি, দইয়ের মধ্যে থাকা ল্যাক্টিক অ্যাসিড, শুষ্ক চুলের যত্নে দারুণ ভাবে কাজ করে। সপ্তাহে এক বার এই মিশ্রণ চুলে মাখলে চুল ঘনও হবে এবং জেল্লাও বজায় থাকবে।

৫. মেথিবাটা

চুল পড়া, খুশকি এবং মাথার ত্বকের যাবতীয় সমস্যা দূর করতে প্রাচীন কাল থেকেই মেথি ব্যবহারের চল রয়েছে। মেথিদানায় থাকা প্রোটিন, লেসিথিন এবং নিকোটিনিক অ্যাসিড মাথার ত্বকে পুষ্টি জোগায়। চুলের ফলিকল গুলোকেও মজবুত করে তোলে। দুই-তিন টেবিল চামচ মেথিদানা, সারা রাত জলে ভিজিয়ে রাখুন। সকালে উঠে তা বেটে মাথায় মেখে নিন। আধ ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন।

 

Tags: খুশকিচুল পড়াচুলের যত্ন
Previous Post

ঈদে চ্যানেল আইয়ের পর্দায় ‘অপারেশন সুন্দরবন’

Next Post

সমীরকে ঘুষ দেয়ার অভিযোগে বিপাকে এবার শাহরুখ!

Next Post
শাহরুখ খান ও সমীরের ছবি, একে অপরের পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

সমীরকে ঘুষ দেয়ার অভিযোগে বিপাকে এবার শাহরুখ!

জাপানে সামরিক প্রশিক্ষণার্থীদের গুলিতে নিহত দুই প্রশিক্ষক. Channel i News - চ্যানেল আই নিউজ

জাপানে সামরিক প্রশিক্ষণার্থীর গুলিতে ২ প্রশিক্ষক নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT