চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘুড়ি উৎসবে মাঞ্জায় জড়িয়ে ভারতে ৫ বাইক আরোহীর মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:20 অপরাহ্ন 16, জানুয়ারি 2024
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
বিভিন্ন রঙের মাঞ্জা ও ধাতু কাগজের ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘুড়ি উৎসব কিংবা ঘুড়ি প্রতিযোগিতা বেশ পরিচিত ভারতীয়দের কাছে। বিভিন্ন উৎসব উপলক্ষে নাগরিকদের মাঝে এই প্রতিযোগিতা হয়ে থাকে। আর এই প্রতিযোগিতা মাঞ্জার ব্যবহার করায় বেড়েছে মৃত্যুর হার। গত ২৪ ঘণ্টায় ভারতের দু’টি রাজ্যে মোটরসাইকেল আরোহী অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ১৬ জানুয়ারি হিন্দুস্তান টাইমস’র এক প্রতিবেদেন বলা হয়, ভারতজুড়ে চলছে মকর সংক্রান্তি উৎসব। সেই উৎসবকে ঘিরে শুরু হয়েছে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা। আর তাতেই বাড়ছে বিপদ। ঘুড়িতে চিনা মাঞ্জা ব্যবহার করার ফলে তা মৃত্যুফাঁদে পরিণত হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, ঘুড়ি উৎসবে মাঞ্জার ব্যবহারের ফলে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন প্রান্তে ৫ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে গুজরাটে চারজন এবং মধ্যপ্রদেশে একজন মাঞ্জার কারণে মারা গেছে। পাঁচজনই বাইকে ছিলেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন মুম্বইয়ের একজন কৃষক।

রোববার মোটরসাইকেল করে যাচ্ছিলেন গুজরাটের ভাবনগরের বাসিন্দা লস্কর চৌহান (৪৮)। সেই সময় মাঞ্জায় তার গলা কেটে মৃত্যু হয়। একইভাবে সোমবার পঞ্চমহলে চার বছর বয়সি এক শিশু বাবার সাথে সাইকেলে যাওয়ার সময় মাঞ্জা গলায় জড়িয়ে যায়। তাতে মৃত্যু হয় ওই শিশুর। ভাদোদরা জেলায় ২০ বছর বয়সি যুবক অঙ্কিত ভাসাভা বাইকে করে যাচ্ছিলেন। সেই সময় একটি ঘুড়ির মাঞ্জা তার ঘাড়ে জড়িয়ে যায় এবং কেটে যায়। ঘটনায় তিনি বাইক থেকে পড়ে মারা যান।

সুরাটেও একই ধরনের ঘটনা ঘটেছে। ৪৫ বছর বয়সি এক মহিলা স্বামীর সাথে বাইকে করে যাচ্ছিলেন। তখন তার স্বামীর গলায় মাঞ্জা জড়িয়ে যায়। ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে দু’জনেই বাইরে থেকে পড়ে যান। এর ফলে মাথায় গুরুতর আঘাতের কারণে মারা যান ওই মহিলা।

Tags: ঘুড়ি উৎসবমোটরসাইকেল আরোহীর মৃত্যু
Previous Post

‘নিজের খ্যাতিটাও মাঝে মাঝে গলার কাঁটা মনে হয়’

Next Post

আয়ানের মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রীর দুঃখ প্রকাশ, অনুমোদনহীন হাসপাতাল বিষয়ে হুঁশিয়ারি

Next Post
স্বাস্থ্যমন্ত্রীর দুঃখ প্রকাশের জন্য আয়ানের মৃত্যুতে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

আয়ানের মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রীর দুঃখ প্রকাশ, অনুমোদনহীন হাসপাতাল বিষয়ে হুঁশিয়ারি

নারী হস্তশিল্পের জন্য কাঠের বাটিতে কাজ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হস্তশিল্পের মাধ্যমে অনেক নারীর ভাগ্য বদল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT