চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আত্মহত্যারোধে স্প্রিং-লোড ফ্যানের পর ‘আত্মহত্যাবিরোধী জাল’ ব্যবহার!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:49 অপরাহ্ন 27, আগস্ট 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
বিল্ডিংয়ের বারান্দায় আত্মহত্যা প্রতিরোধী জাল লাগানো. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা কিংবা উঁচু ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার খবর প্রায় নিয়মিতই ঘটছে। এমন ‘ঘটনারোধে’ নানারকম কার্যক্রম হাতে নিয়েছে ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ কর্তৃপক্ষ। স্প্রিং-লোডেড ফ্যান ব্যবহারের পর এবার ভবনের চারপাশে জাল ব্যবহার করছেন তারা। যার নাম দেওয়া হয়েছে ‘আত্মহত্যা বিরোধী জাল।’

রোববার ২৭ আগস্ট ভারতীয় সংবাদ এনডিটিভির প্রকাশিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের হল এবং কলেজ হোস্টেলগুলোতে আত্মহত্যা বন্ধ করতে এমন পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ।

ছাত্রাবাসের মালিকরা বলেন, স্প্রিং-লোড ফ্যানের পর হোস্টেল কিংবা ছাত্রাবাসগুলোর বারান্দায় এবং শ্রেণী কক্ষগুলোর চারপাশে এবার ‘আত্মহত্যাবিরোধী জাল’ ব্যবহার করা হচ্ছে। যেকোন ধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সম্ভাব্য সবধরনের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তারা।

মেয়েদের হোস্টেলসহ আট তলাজুড়ে ২০০ টিরও বেশি কক্ষ নিয়ে গঠিত বিশালাক্ষী রেসিডেন্সির মালিক বিনোদ গৌতম বলেন, উঁচু তলা থেকে লাফ দিলে শিক্ষার্থীদের আটকাতে আমরা সমস্ত লবি এবং বারান্দায় বিশাল জাল বসিয়েছি। এই জালগুলো ১৫০ কেজি পর্যন্ত ওজন ধারণ করতে পারে এবং শিক্ষার্থীরা যাতে আহত না হয় তাও নিশ্চিত করবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, ফ্যানের সাথে স্প্রিং এবং চারপাশের এই জালগেলো যেকোন অপ্রীতিকর ঘটনা রোধে সাহায্য করবে। তিনি বলেন, এখন পর্যন্ত তার হোস্টেলে কোন আত্মহত্যার ঘটনা ঘটেনি। তারপরও শিক্ষার্থীদের বাবা-মাকে চিন্তামুক্ত রাখতে  সব ধরনের প্রস্তুতি  নিয়েছেন তারা ।  এই ধরনের ব্যবস্থা শিক্ষার্থীদের বাবা-মার মনে আত্মবিশ্বাস  যোগাবে। কারণ তারা তাদের সন্তানদের থেকে অনেক দূরে থাকেন।

পরিচয় প্রকাশে অনিচ্ছুক আরেক হোস্টেল মালিক বলেন, সব লবি, জানালা ও বারান্দায় লোহার জাল বসানো হয়েছে। তিনি বলেন, বেশিরভাগ ছাত্ররা ফ্যানের সাথে ঝুলে অথবা উঁচু তলা বা ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে । যেকোন বিপর্যয় এড়াতে ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্যবসার সুনাম ধরে রাখতেও তারা এটা করছেন বলে জানান তিনি।

Tags: ভারত
Previous Post

‘নিজের বউকেই সামলাতে পারি না,’ শাহরুখের মন্তব্যে বিভক্ত ভক্তরা

Next Post

‘কেজিএফ’র রেকর্ড ভেঙে দিলো ‘গদর টু’

Next Post
দুই ব্যক্তি হাতে হ্যামার নিয়ে ছবি, একজন সঙ্গীতশিল্পী ও অন্যজন অভিনেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘কেজিএফ’র রেকর্ড ভেঙে দিলো ‘গদর টু’

পুলিশের হাতে আটক তিন ডাকাত, গ্রেপ্তারকৃতরা জেলখানায় পাঠানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশের হাতে ৩ ডাকাত আটক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT