চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অর্থনৈতিক উন্নয়নে যুক্তরাষ্ট্রের অবদান তুলে ধরতে বাংলাদেশে ইউএসএআইডি’র প্রতিনিধি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:13 অপরাহ্ন 26, অক্টোবর 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশে ইউএসএআইডি প্রতিনিধি অর্থনৈতিক উন্নয়নে অবদান তুলে ধরছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) এশিয়ার ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর অঞ্জলি কৌর, কৃষি, ব্যবসা এবং নারীর ক্ষমতায়নে ইউএসএআইডি-এর বিনিয়োগ তুলে ধরতে ২২-২৬ অক্টোবর বাংলাদেশে সফর করেছেন। কৃষির মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যে, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে চলমান অংশীদারিত্বের ওপর গুরুত্ব আরোপ করতে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের সাথে সাক্ষাত করেন কৌর।

বৃহস্পতিবার ২৬ অক্টোবর ঢাকাস্থ মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর কৌর ইউএসএআইডি এর প্রকল্প পরিদর্শন এবং কৃষক, কৃষি ব্যবসার মালিক ও উদ্যোক্তাদের সাথে দেখা করতে যশোর ও খুলনা ভ্রমণ করেছেন।

জানা যায়, প্রতি বছর ইউএসএআইডি কৃষক ও উৎপাদকদের উৎপাদন বৃদ্ধি এবং সমগ্র কৃষি খাতে দক্ষতা বাড়াতে ৪০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করে, যার ফলে ৭০০ মিলিয়ন ডলার পর্যন্ত গড় মোট বার্ষিক বিক্রয় হয়।

স্থানীয় নেতা এবং জনগোষ্ঠীর সদস্যদের সাথে ইউএসএআইডি-এর অংশীদারিত্বের কথা তুলে ধরতে এবং তারা কীভাবে শহরের সুবিধাবঞ্চিত এলাকায় পানি ও স্যানিটেশন, বর্জ্য ব্যবস্থাপনা, এবং অন্যান্য জনসেবা উন্নত করতে একসাথে কাজ করেন তা জানতে খুলনার মেয়র তালুকদার আব্দুল খালেকের সাথেও দেখা করেন তিনি।

কৌর একটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ইউএসএআইডি এর পৃষ্ঠপোষকতায় নারী যুব পুষ্টি ও ক্ষমতায়ন গোষ্ঠীর সদস্যদের সাথেও দেখা করেন। এই গোষ্ঠীর সদস্যরা বাল্যবিয়ে প্রতিরোধে কাজ করেন এবং সহপাঠী, বন্ধুবান্ধব এবং পরিবারের মধ্যে যথাযথ আচরণের প্রচার করেন। ইউএসএআইডি বাংলাদেশে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, এবং জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবেলায় উন্নত করতে বছরে ৩০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করে এবং রোহিঙ্গা শরণার্থীদের এবং অন্যান্য জরুরী পরিস্থিতিতে মানবিক সহায়তা প্রদান করে।

Tags: ইউএসএআইডি
Previous Post

খাজা টাওয়ারে আগুন: জীবিত উদ্ধার ৫, আটকে আছেন অনেকেই

Next Post

বাংলাদেশের জয়গান গাইতে হাতিরঝিলে কনসার্ট

Next Post
বাংলাদেশের জনপ্রিয় সংগীত ব্যান্ডের পারফরম্যান্সের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের জয়গান গাইতে হাতিরঝিলে কনসার্ট

বাংলাদেশ আওয়ামী লীগ ও বিএনপির লোগো, রাজনৈতিক সংগঠনের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ-বিএনপিকে পছন্দের জায়গায় সমাবেশ করতে দেওয়ার সিদ্ধান্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT