চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হতে হতেও রেকর্ডটা হল না জিম্বাবুয়ের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:28 অপরাহ্ন 26, জুন 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা জয়ের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শেন উইলিয়ামসের আলো ছড়ানোর দিনে ওয়ানডের ইতিহাসে নিজেদের সর্বোচ্চ রানের সংগ্রহ পায় জিম্বাবুয়ে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে আরেকটি রেকর্ডও হাতছানি দিয়ে ডাকছিল দলটিকে। তবে হতে হতেও বিশ্ব রেকর্ডটি স্পর্শ করা হল না জিম্বাবুয়ের।

সোমবার হারারেতে বিশ্বকাপ বাছাইয়ের লড়াইয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে টসে হেরে আগে ব্যাটে নামে জিম্বাবুয়ে। ৬ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৪০৮ রান। জবাবে নেমে ১০৪ রানে গুটিয়ে যায় যুক্তরাষ্ট্র। ৩০৪ রানের বড় জয় পায় জিম্বাবুয়ে। এ নিয়ে টানা চার ম্যাচেই জয় পেয়েছে তারা। তাতে রয়েছে গ্রুপের শীর্ষে।

উইলিয়ামসদের সামনে এদিন সুযোগ ছিল সবচেয়ে বেশি রানের জয়ের। ৯০ রানে যুক্তরাষ্ট্রকে হারাতে পারলেই স্পর্শ করা হত রেকর্ডটির। রানের হিসেবে সবচেয়ে বড় জয় ভারতের। চলতি বছর জানুয়ারিতে শ্রীলঙ্কাকে হারিয়েছিল ৩১৭ রানে। দ্বিতীয় স্থানে অবস্থান এখন জিম্বাবুয়ের।

হারারেতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ক্যারিয়ারসেরা ইনিংস খেলেছেন উইলিয়ামস। যদিও ফিরতে হয়েছে আক্ষেপ নিয়েই! ১০১ বলে ১৭৪ রান করে ফিরেছেন অভিষেক পারদকারের শিকার হয়ে। ২১ চার ও ৫ ছক্কায়।

ওপেনার জয়লর্ড গাম্বি করেছেন ১০৩ বলে ৭৮ রান। ২৭ বলে ৪৮ রান করেছেন সিকান্দার রাজা। শেষদিকে ঝড় তুলেছেন রায়ান বুর্ল, ১৬ বলে ৪৭ রান করে ফিরেছেন।

ব্যাট হাতে আলো ছড়ানোর দিনে বল হাতেও দাপট ছিল জিম্বাবুয়ের। মাত্র ১০৪ রানেই গুটিয়ে দেয় যুক্তরাষ্ট্রের ইনিংস। বোলারদের মধ্যে সিকান্দার রাজা ও রিচার্ড নেন দুটি করে উইকেট।

Tags: উইলিয়ামসওয়ানডে বিশ্বকাপ ২০২৩জিম্বাবুয়েবিশ্বকাপ বাছাই-২০২৩যুক্তরাষ্ট্ররাজালিড স্পোর্টস
Previous Post

ডলার সংকট: এবার সার সরবরাহ বিঘ্নের শঙ্কা

Next Post

পঞ্চদশ সংশোধনী ও সরকার বৈধ নয়: মির্জা ফখরুল

Next Post
বাংলাদেশের একজন রাজনীতিবিদ বক্তৃতা দিচ্ছেন, পেশাদার ও আত্মবিশ্বাসী. Channel i News - চ্যানেল আই নিউজ

পঞ্চদশ সংশোধনী ও সরকার বৈধ নয়: মির্জা ফখরুল

জাকের পার্টির নেতা নির্বাচনী প্রচারে ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘জাকের পার্টি তৃণমূল মানুষের দল’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT