চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনার ম্যাচের সময় স্টেডিয়ামে সেই মার্কিন সাংবাদিকের মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:19 অপরাহ্ন 10, ডিসেম্বর 2022
in ফুটবল, স্পোর্টস
A A
অ্যাথলেটিক স্টেডিয়ামে একজন সাংবাদিক কাজ করছেন, পেছনে অন্যরা বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচের সময় গ্রান্ট ওয়াল নামে এক মার্কিন সাংবাদিকের মৃত্যু হয়েছে। ৪৮ বর্ষী সাংবাদিকের মৃত্যু ঘিরে জল ঘোলা হতে শুরু করেছে। ভাইয়ের অভিযোগ, গ্রান্টকে হত্যা করা হয়েছে। সমকামীদের সমর্থনের জন্য তাকে কদিন আগে পুলিশ হেফাজতে নেয়া হয়েছিল।

সমকামীদের পক্ষে সোচ্চার ওয়ালের মৃত্যুর জন্য কাতার সরকারকে দায়ী করেছে মার্কিন ওই সাংবাদিকের পরিবার। হঠাৎ এমন মৃত্যুতে ক্রীড়ার বিশ্ব আয়োজনটিতে নেমে এসেছে শোকের ছায়া।

ওয়ালের এজেন্টের বরাতে সংবাদ, শুক্রবার খেলার প্রতিবেদন নিয়ে ব্যস্ততার মধ্যেই ‘তীব্র যন্ত্রণায়’ ভুগে মারা যান তিনি।

গ্রান্টের মৃত্যুর পেছনে কাতার প্রশাসনকে দায়ী করে ভাই এরিক বলেছেন, ‘আমার নাম এরিক ওয়েল। আমি ওয়াশিংটনের সিয়াটলের বাসিন্দা। গ্রান্ট ওয়েলের ভাই। আমি সমকামী। আমার জন্যই বিশ্বকাপে ভাই রংধনু শার্ট পরেছিল। আমাকে বলেছিল, ওকে খুনের হুমকি দেয়া হচ্ছে। আমার ভাই সুস্থই ছিল। ওর স্বাভাবিক মৃত্যু হয়েছে, এটা মানতে পারছি না। আমার মনে হয় ওকে হত্যা করা হয়েছে। আমি সাহায্য প্রার্থনা করছি।’

আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচের সময় স্টেডিয়ামেই অসুস্থ হয়ে পড়েন ওয়াল। প্রত্যক্ষদর্শীদের বরাতে খবর, খেলা চলাকালে আচমকাই আসন থেকে নিচে পড়ে যান ওয়াল। সঙ্গে সঙ্গে তাকে চিকিৎসা দেয়া হয়। কিন্তু বাঁচানো যায়নি।

বিশ্বকাপে এবার আমেরিকার প্রথম ম্যাচে আল রাইয়ান স্টেডিয়ামে গ্রান্টকে ঢুকতে বাধা দেয়া হয়েছিল। সমকামীতার সমর্থনে তিনি রংধনু শার্ট পরেছিলেন। স্টেডিয়ামের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা তাকে মাঠে ঠুকতে বাধা দেয় এবং সেসময় ফোনও কেড়ে নেয়া হয়। রাখা হয় হেফাজতে। পরে অবশ্য স্টেডিয়াম কর্তৃপক্ষ ও ফিফা ক্ষমা চেয়েছিলেন গ্রান্টের কাছে।

Tags: কাতার বিশ্বকাপ-2022ফিফা বিশ্বকাপ আর্জেন্টিনালুসেইল স্টেডিয়ামসমকামীসেমিলিড ফিফা বিশ্বকাপ
Previous Post

বাংলাদেশের সামনে ভারতের ৪০৯ রানের পাহাড়

Next Post

৭ দিন ব্রাজিলের জার্সি পরে ঘুরবেন পরীমনি!

Next Post
পরীমনি ব্রাজিলের জার্সি পরে সানগ্লাস পরেছেন, হেলথি পানীয় পান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৭ দিন ব্রাজিলের জার্সি পরে ঘুরবেন পরীমনি!

ইউনিয়ন পরিষদ ভবনের সামনে মানুষজন ও যানবাহন উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ নিয়ে কথা কাটাকাটির জেরে একজনকে পিটিয়ে হত্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT