যুক্তরাষ্ট্রের বাফেলোর জেনার স্ট্রিটে বন্দুকধারীদের গুলিতে ২ বাংলাদেশী নিহত হয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই ঘটনা ঘটে। নিহতরা হলেন, কুমিল্লার বাবুল এবং সিলেটের আবু ইউসুফ। পুলিশ জানিয়েছে, হামলাকারীদের ধরতে অভিযান চলছে।








