চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডি ককের ঝড়ো ফিফটি, বড় সংগ্রহের পথে সাউথ আফ্রিকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:19 অপরাহ্ন 19, জুন 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের নারী ক্রিকেটার ব্যাটিং করছে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্র ও সাউথ আফ্রিকা ম্যাচ দিয়ে গড়িয়েছে টি-টুয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব। নর্থ সাউন্ডে টসে হেরে আগে ব্যাটে নেমে দাপট প্রোটিয়াদের। তাণ্ডব চালিয়ে ফিফটি তুলে নিয়েছেন কুইন্টন ডি কক। বড় সংগ্রহের পথে ছুটছে সাউথ আফ্রিকা।

স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে টসে জিতে প্রোটিয়াদের আগে ব্যাটে আমন্ত্রণ জানায় যুক্তরাষ্ট্র। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভারে ১ উইকেট হারিয়ে ৯৩ রান তুলেছে সাউথ আফ্রিকা। ডি কক ২৮ বলে ৫২ এবং এইডেন মার্করাম ১৭ বলে ২৬ রানে ক্রিজে আছেন।

প্রথম ওভারটা দেখেশুনেই পার করেন ডি কক ও রেজা হেনড্রিক্স। ৩ রান আসে ওভার থেকে। দ্বিতীয় ওভারে মারমুখী হন তারা। হেনড্রিক্সের এক ছক্কায় সেই ওভারে আসে ১০ রান। তৃতীয় ওভারের চতুর্থ বলে টপএজ হয়ে কোরি অ্যান্ডাসনের হাতে ধরা পড়েন হেনড্রিক্স।

চতুর্থ ওভারে যশদীপ সিংয়ের উপর তাণ্ডব চালান ডি কক। দুটি চার ও তিন ছক্কায় ২৮ রান আদায় করেন প্রোটিয়া উইকেটরক্ষক-ব্যাটার। এরপর ঝড়ো ব্যাটিংয়ে রান তোলায় ধারাবাহিকতা বজায় রেখে নবম ওভারে ফিফটি পূর্ণ করেন ডি কক। ২৬ বলে ৫০ ফিফটি পূর্ণ করার পথে ছিল চারটি করে চার ও ছক্কার মার।

Tags: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ডি ককযুক্তরাষ্ট্র২৪লিড স্পোর্টসসাউথ আফ্রিকা২৪
Previous Post

তিস্তার পানি বিপৎসীমার উপরে, তীব্র ভাঙন

Next Post

অস্ত্রোপচার লাগবে এমবাপের

Next Post
এমবাপে কাঁদছেন, চোটের কারণে অস্ত্রোপচারের সম্ভাবনা. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ত্রোপচার লাগবে এমবাপের

বন্যার পানিতে প্লাবিত মৌলভীবাজারের এলাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যায় প্লাবিত মৌলভীবাজার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT