চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণতন্ত্র আর অর্থনীতিকেই শীর্ষে রাখছে মার্কিন ভোটাররা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:44 পূর্বাহ্ন 06, নভেম্বর 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বহু মানুষ ভোট কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের বুথফেরত জরিপের প্রাথমিক তথ্যে দেখা গেছে, ভোটারদের কাছে সবচেয়ে বেশী গুরুত্ব পেয়েছে গণতন্ত্র আর অর্থনীতির অবস্থা।

বিবিসি জানিয়েছে, প্রায় এক-তৃতীয়াংশ ভোটার তাদের গুরুত্বের তালিকায় গণতন্ত্রকে শীর্ষে রেখেছেন। আর তারপরই জায়গা পেয়েছে অর্থনীতি, গর্ভপাত, অভিবাসন এবং বৈদেশিক নীতির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো।

২০০৮ সালের পর থেকে প্রতিটি নির্বাচনেই ভোটারদের কাছে অর্থনীতি প্রধান ইস্যু হলেও, বুথফেরত জরিপে গণতন্ত্রের সঙ্গে এবার তার দূরত্ব ছিল সামান্যই। প্রায় ৬০ শতাংশ হ্যারিস সমর্থক গণতন্ত্রকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করলেও ট্রাম্প সমর্থকদের মধ্যে মাত্র ১০ শতাংশের কাছে বিষয়টি গুরুত্ব পেয়েছে।

অন্যদিকে, ট্রাম্পের প্রায় ৫০ শতাংশ সমর্থক অর্থনীতিকে শীর্ষে রেখেছেন, যেখানে হ্যারিসের সমর্থকদের মাত্র ১০ শতাংশ তার সাথে সহমত পোষণ করেন। তবে, উভয় পক্ষের মধ্যেই গণতন্ত্র নিয়ে সমান উদ্বেগ রয়েছে। প্রায় তিন-চতুর্থাংশ ভোটার বলেছেন যে তারা গণতন্ত্র নিয়ে ‘অনেক’ বা ‘কিছুটা’ হুমকির আশঙ্কা করছেন।

প্রতি ১০ জনের মধ্যে প্রায় সাতজন ভোটার নির্বাচনের ফলাফল ঘিরে সহিংসতার বিষয়ে চিন্তিত। আর দুই-তৃতীয়াংশ ভোটার জাতীয় অর্থনীতির অবস্থা ‘খারাপ’ বলে মনে করেন, তবে এ সংখ্যা ট্রাম্প সমর্থকদের মধ্যেই বেশি।

Tags: অর্থনীতিগণতন্ত্রভোটারমার্কিনযুক্তরাষ্ট্র নির্বাচন ২০২৪যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
Previous Post

যুক্তরাষ্ট্রের নির্বাচন: ভোট গণনা শুরু, এগিয়ে ট্রাম্প

Next Post

লেবানন থেকে দেশে ফিরলেন আরও ১৫১ বাংলাদেশি

Next Post
লেবানন থেকে দেশে ফিরছেন বাংলাদেশি শ্রমিকরা বিমানবন্দরে. Channel i News - চ্যানেল আই নিউজ

লেবানন থেকে দেশে ফিরলেন আরও ১৫১ বাংলাদেশি

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কত কমলো এলপি গ্যাসের দাম?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT