চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিসা নীতি ও বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন বিষয়ে যা বললেন উজরা জেয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:35 পূর্বাহ্ন 12, জুলাই 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
উজরা জেয়া বাংলাদেশের নির্বাচন ও ভিসা নীতির বিষয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া বলেছেন, বাংলাদেশের ওপর দেওয়া যুক্তরাষ্ট্রের ভিসা নীতি অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থনের উদ্দেশে করা হয়েছে। আমরা মনে করি, এমন নির্বাচন প্রতিটি গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ। গণতন্ত্রের উন্নতি করতেও এটি অপরিহার্য।

ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

ইন্দো প্যাসিফিক বিষয়ে মার্কিন পরিকল্পনা বিষয়ে প্রশ্নের জবাবে মার্কিন শীর্ষ এই কর্মকর্তা বলেন, অবাধ ও মুক্ত ইন্দো-প্যাসিফিককে আরও সমৃদ্ধ-নিরাপদ-সংযুক্ত এবং অধিক অংশগ্রহণমূলক ও স্থিতিশীল করতে কোয়াডের মতো বিভিন্ন নতুন গ্রুপের মধ্য দিয়ে আমাদের ভারতীয় বন্ধুদের সঙ্গে অভিন্ন পদ্ধতি ও প্রতিশ্রুতি করি আমরা। কূটনৈতিক বিষয়বস্তু নিয়ে খুব বেশি বিস্তারিত বলবো না, তবে অবশ্যই এটি আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার গুরুত্বপূর্ণ অংশ যা আমরা উভয় সরকারের জন্য শেয়ার করে থাকি।

বাংলাদেশ প্রসঙ্গে উজরা জেয়া বলেন, দিল্লির পরপরই ঢাকায় যেতে পেরে আমি খুবই আনন্দিত। সেখানে বাংলাদেশ সরকারের সঙ্গে অনেকগুলো ইস্যুতে আলোচনা করবো। এরমধ্যে মানবিক সহযোগিতা এবং নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে যা আমরা আশা করি। তাছাড়াও বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও সমৃদ্ধির মধ্যে সম্পর্ক, বাংলাদেশের লক্ষ্য অর্জনে শ্রম অধিকার এবং বিভিন্ন দলের স্বাধীনতা নিয়েও আলোচনা হবে।

উজরা জেয়া চার দিনের সফরে ভারত থেকে বাংলাদেশে এসেছেন। তিনি গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন। উজরা জেয়া ও অতিথিরা সম্মেলনে ফুলের তোড়া হাতে হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

উজরা জেয়ার সফরসঙ্গীদের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুও রয়েছেন। তার এই সফরে বাংলাদেশে শ্রম অধিকার, মানবাধিকার, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মানব পাচার ও রোহিঙ্গা-সংকট নিয়ে আলোচনা হবে বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে।

চার দিনের সফরের তৃতীয় দিনে উজরা জেয়া বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। একই দিনে তিনি আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শনেও যাবেন। মার্কিন এই শীর্ষ কর্মকর্তা শুক্রবার দেশে ফিরে যাবেন।

Tags: উজরা জেয়াভিসা নীতিযুক্তরাষ্ট্র
Previous Post

শুটিংয়ে গিয়ে ভয়াবহ বন্যার কবলে অভিনেতা

Next Post

এখনো পর্যাপ্ত সুপেয় পানি থেকে বঞ্চিত হচ্ছেন নড়াইলবাসী

Next Post
নড়াইলের পানির জন্য মানুষ পানির পাম্প চালাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এখনো পর্যাপ্ত সুপেয় পানি থেকে বঞ্চিত হচ্ছেন নড়াইলবাসী

দাশেরকান্দি পয়ঃশোধনাগার উদ্বোধনের অপেক্ষায়, বড় পরিসরে নির্মাণ।. Channel i News - চ্যানেল আই নিউজ

উদ্বোধনের অপেক্ষায় দাশেরকান্দি পয়ঃশোধনাগার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT