চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের ‘ভবিষ্যৎ নির্ধারণ’ নিয়ে যুক্তরাষ্ট্রের মন্তব্য

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:40 পূর্বাহ্ন 16, এপ্রিল 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
যুক্তরাষ্ট্রের মুখপাত্র বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ভবিষ্যৎ কেবলমাত্র এই দেশের জনগণের হাতেই রয়েছে বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস।

স্থানীয় সময় মঙ্গলবার (১৫ এপ্রিল) নিয়মিত সংবাদ সম্মেলনে ট্যামি ব্রুস বলেন, বাংলাদেশের সামনে নানা ধরনের চ্যালেঞ্জ থাকলেও, জনগণের সিদ্ধান্ত ও কর্মকাণ্ডই নির্ধারণ করবে তারা এসব পরিস্থিতি কীভাবে মোকাবেলা করবে।

সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক বাংলাদেশে সাম্প্রতিক বিক্ষোভ, চরমপন্থা বৃদ্ধির আশঙ্কা, এবং বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের ওপর হামলার প্রসঙ্গ তোলেন। তিনি দাবি করেন, নিউইয়র্ক টাইমসসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে ইসলামি চরমপন্থার উত্থান, ওসামা বিন লাদেনের ছবি প্রকাশ্যে প্রদর্শন, নাৎসি প্রতীক ব্যবহারের মতো ঘটনাগুলোর বিষয়ে প্রতিবেদন এসেছে। এমনকি মার্কিন ব্র্যান্ডগুলোর (যেমন কেএফসি ও কোকাকোলা) বিরুদ্ধে ইহুদি-বিরোধী প্রচারণার কথাও উল্লেখ করা হয়।

উত্তরে ট্যামি ব্রুস বলেন, আমরা এসব উদ্বেগ সম্পর্কে জানি এবং এগুলোকে গুরুত্ব দিয়ে দেখি। বাংলাদেশ আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশীদার, এবং দেশটি বর্তমানে বিশেষ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি। তবে এসব চ্যালেঞ্জ মোকাবেলায় স্থানীয় কর্তৃপক্ষের ভূমিকা গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ভবিষ্যৎ এখানকার জনগণকেই নির্ধারণ করতে হবে। গণতন্ত্র, সুশাসন ও সঠিক নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত দুই-তিন দশকে আমরা দেখেছি, ভুল সিদ্ধান্ত কীভাবে মানুষের জীবন ও দেশের অগ্রগতিকে ব্যাহত করতে পারে।

এছাড়া ব্রিফিংয়ে ট্যামি ব্রুস ব্রিটিশ এমপি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বাংলাদেশে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়েও কথা বলেন। তিনি জানান, এটি সম্পূর্ণভাবে বাংলাদেশের আদালতের এখতিয়ারভুক্ত বিষয়, এবং যুক্তরাষ্ট্র তা স্থানীয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত হিসেবে বিবেচনা করছে।

তিনি জোর দিয়ে বলেন, নির্বাচন গুরুত্বপূর্ণ, গণতন্ত্র গুরুত্বপূর্ণ। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, মানুষ কীভাবে সিদ্ধান্ত নেয় এবং কীভাবে তারা নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলে।

Tags: ট্যামি ব্রুসযুক্তরাষ্ট্র
Previous Post

দিনাজপুরে আওয়ামী লীগের সাবেক এমপি গ্রেপ্তার

Next Post

কমলগঞ্জে মণিপুরী বিষু উৎসব

Next Post
বিষু উৎসবের প্যান্ডেল ও লোকজনের ছবি, কমলগঞ্জে মনিপুরী সম্প্রদায়ের অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

কমলগঞ্জে মণিপুরী বিষু উৎসব

গোপন কারাগার বা বন্দীশালা, ধ্বংসপ্রাপ্ত অবকাঠামো, ভাঙা দেয়াল ও ধুলা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আয়নাঘর’ নয়, শত শত গোপন কারাগার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT