চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তানকে যে বার্তা মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:50 পূর্বাহ্ন 01, মে 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভারত, পাকিস্তান ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কাশ্মীরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর উদ্ভূত উত্তেজনাকর পরিস্থিতিতে ফোনে ভারত ও পাকিস্তানকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

বিবিসি জানিয়েছে, বুধবার (৩০ এপ্রিল) তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলাদাভাবে ফোনে কথা বলেন।

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে জানান, দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দুই দেশের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার ওপর জোর দিয়েছেন রুবিও।

শাহবাজ শরীফের সঙ্গে ফোনালাপে রুবিও ২২ এপ্রিল পহেলগামে সংঘটিত ভয়াবহ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান। তিনি এই ঘটনায় হতাহতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং তদন্তে যুক্তরাষ্ট্রের সহযোগিতার আগ্রহের কথাও জানান।

অন্যদিকে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলাপকালে নয়াদিল্লির প্রতি সংহতি প্রকাশ করেন রুবিও। একইসঙ্গে তিনি ভারতের পক্ষ থেকে পাকিস্তানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ এবং এর জেরে সম্ভাব্য প্রতিশোধমূলক পদক্ষেপের বিষয়টি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।

এই প্রেক্ষাপটে উভয় দেশকে ‘অতিরিক্ত উত্তেজনা না বাড়ানোর’ আহ্বান জানান তিনি। রুবিও বলেন, কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তান উভয়ের উচিত দায়িত্বশীল আচরণ করা এবং আলোচনার মাধ্যমে উত্তেজনা নিরসনে একসঙ্গে কাজ করা।

Tags: ভারত-পাকিস্তানমার্কো রুবিও
Previous Post

খাসিয়াদের ক্ষমতায়নে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও আইএলও’র উদ্যোগ

Next Post

শ্রমিকদের যে মজুরি, তাতে নুন আনতে পান্তা ফুরায়: জামায়াত আমির

Next Post
জামায়াত আমির বক্তৃতা দিচ্ছেন, পাঞ্জাবি ও টুপি পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রমিকদের যে মজুরি, তাতে নুন আনতে পান্তা ফুরায়: জামায়াত আমির

শ্রমিক দিবসের সমাবেশে হাজারো শ্রমিকের বিশাল মিছিল ও সমর্থন. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রমিক দিবসে দীর্ঘদিন পর মাঠের কর্মসূচিতে বিএনপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT