চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা কেন বাতিল করল যুক্তরাষ্ট্র?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:13 পূর্বাহ্ন 05, আগস্ট 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত মারিয়া লুইজা রিবেইরো ভিয়োত্তির ভিসা সাময়িকভাবে বাতিল করেছে মার্কিন প্রশাসন। দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যা ওয়াশিংটন ও ব্রাসিলিয়ার সম্পর্কের নতুন উত্তেজনা হিসেবে দেখা হচ্ছে।

আল জাজিরার এক প্রতিবেদনে মঙ্গলবার (৫ আগস্ট) জানানো হয়, মার্কিন প্রশাসনের দাবি, ব্রাজিল ট্রাম্পের মনোনীত রাষ্ট্রদূত ড্যানি পেরেজের নিয়োগে এখনও সম্মতি দেয়নি। এর প্রতিক্রিয়াতেই ভিসা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ড্যানি পেরেজ রিপাবলিকান রাজনীতিক এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র। গত জুনে তাকে ব্রাজিলে রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেওয়া হলেও প্রয়োজনীয় প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা জানান, রাষ্ট্রদূত ভিয়োত্তির ভিসা সাময়িকভাবে বাতিল করা হলেও তাকে যুক্তরাষ্ট্র ছাড়তে হচ্ছে না। তিনি দেশটিতে কূটনৈতিক দায়িত্ব পালন অব্যাহত রাখতে পারবেন। একজন জ্যেষ্ঠ কূটনীতিকের ভিসা বাতিল করা এবং তাকে বহিষ্কার করা এক বিষয় নয়। রাষ্ট্রদূত আপাতত যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন। তবে ব্রাজিলে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত প্রার্থী অনুমোদন পেলেই ভিয়োত্তির ভিসা পুনর্বহাল করা হবে।

ব্রাজিল সরকারের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক যোগাযোগের আগেই ট্রাম্প প্রকাশ্যে পেরেজের মনোনয়নের ঘোষণা দেন। ব্রাজিল সরকারের অভ্যন্তরীণ সূত্রের ভাষ্য, এটি প্রচলিত কূটনৈতিক প্রোটোকলের পরিপন্থী। এই কারণে পেরেজের মনোনয়ন যাচাই-বাছাই শেষে সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা করছে ব্রাসিলিয়া। ব্রাজিলের আনুষ্ঠানিক অনুমোদন ছাড়া ড্যানি পেরেজ দেশটির রাজধানী ব্রাসিলিয়ায় রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ করতে পারবেন না।

গত মাসেও মার্কিন পররাষ্ট্র দপ্তরের গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম ব্যুরোর কয়েকজন কর্মকর্তাকে ভিসা দিতে অস্বীকৃতি জানায় ব্রাজিল। রাষ্ট্রদূতদের নিয়ে দুই দেশের এই পাল্টাপাল্টি পদক্ষেপ ওয়াশিংটন ও দক্ষিণ আমেরিকার বৃহত্তম অর্থনীতি ব্রাজিলের মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক টানাপোড়েনকে আরও তীব্র করে তুলতে পারে।

Tags: ব্রাজিলযুক্তরাষ্ট্র
Previous Post

৫ আগষ্ট ঘিরে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন

Next Post

আকাশে মেঘের আনাগোনা, সামনে টানা বৃষ্টির সম্ভাবনা

Next Post
ঢাকার আকাশে মেঘের ঘনঘটা, বৃষ্টির সম্ভাবনা. Channel i News - চ্যানেল আই নিউজ

আকাশে মেঘের আনাগোনা, সামনে টানা বৃষ্টির সম্ভাবনা

প্রধানমন্ত্রী চ্যানেল আই অনলাইন স্মৃতি জাদুঘরের উদ্বোধন করেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT