চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনের ফলাফল নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:11 পূর্বাহ্ন 19, জানুয়ারি 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক, বাংলাদেশ
A A
যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া নিয়ে প্রেস ব্রিফিং, আন্তর্জাতিক সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। নির্বাচনকে কেন্দ্র করে হাজার হাজার রাজনৈতিক বিরোধী সদস্যদের গ্রেপ্তার এবং নির্বাচনে অনিয়ম সংক্রান্ত টিআইবিসহ অন্যান্য পর্যবেক্ষকদের রিপোর্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশটি।

গতকাল ১৮ জানুয়ারি স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে একজন সাংবাদিকের একটি প্রশ্নের জবাবে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার।

ব্রিফিংয়ে একজন সাংবাদিক প্রশ্ন করেন, রিপোর্ট বলছে;  বাংলাদেশে গণতন্ত্রের অবক্ষয় এবং হাজার হাজার বিরোধী সদস্যকে কারারুদ্ধ করে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নিতে যাচ্ছে? এর আগে আপনি আপনার বক্তব্যে উল্লেখ করেছেন, ওই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি।

জবাবে মিলার বলেন, হাজার হাজার বিরোধী দলের সদস্যদের গ্রেপ্তার এবং নির্বাচনের দিন অনিয়মের রিপোর্ট নিয়ে আমরা উদ্বিগ্ন। আমরা অন্যান্য পর্যবেক্ষকদের মতোই মতামত জানাচ্ছি যে, এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। সকল দল অংশগ্রহণ না করায় আমরা দুঃখিত। আমরা নির্বাচনের সময় এবং এর পরবর্তী মাসগুলোতে সংঘটিত সহিংসতার নিন্দা জানাই।

তিনি বলেন, আমরা বাংলাদেশ সরকারকে সহিংসতার প্রতিবেদনগুলো বিশ্বাসযোগ্য ও স্বচ্ছভাবে তদন্ত করতে এবং অপরাধীদের জবাবদিহি করতে উৎসাহিত করছি। আমরা সকল পক্ষকে রাজনৈতিক সহিংসতা প্রত্যাখ্যান করার আহ্বান জানাচ্ছি।

Tags: অবাধ ও সুষ্ঠু নির্বাচনদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনমার্কিন স্টেট ডিপার্টমেন্টম্যাথু মিলারযুক্তরাষ্ট্র
Previous Post

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী

Next Post

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী বিশ্বব্যাংক

Next Post
ভারত-নেপাল সীমান্তে বাংলাদেশি নাগরিকের মৃত্যু, শোক প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী বিশ্বব্যাংক

Sunflower field in full bloom with bright yellow flowers under sunlight. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌন্দর্যের ঝাঁপি খুলে বসেছে সূর্যমুখী ফুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT