চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:32 অপরাহ্ন 03, মে 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
দুর্ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা কাজ করছে, ধোঁয়া ও অন্ধকারের মধ্যে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্র সরকার রাশিয়ার বিরুদ্ধে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা চূড়ান্ত করেছে-যার মধ্যে ব্যাংকিং ও জ্বালানি খাতে কঠোর পদক্ষেপ রয়েছে। ইউক্রেন ইস্যুতেই এই নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। তবে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে স্বাক্ষর করবেন কি না তা স্পষ্ট নয়।

আজ ৩ মে শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, ইউক্রেন যুদ্ধের অবসানে ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রচেষ্টাকে সফল করতে এবং রাশিয়ার ওপর চাপ বাড়াতেই এসব নিষেধাজ্ঞা প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রশাসনের একাধিক কর্মকর্তা ও সংশ্লিষ্ট একটি সূত্র।

নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু হিসেবে রুশ রাষ্ট্রায়ত্ত জ্বালানিকৌশল সংস্থা গ্যাজপ্রমসহ প্রাকৃতিক সম্পদ ও ব্যাংকিং খাতে যুক্ত বৃহৎ প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে। যদিও এসব পদক্ষেপ কার্যকর হবে কি না, তা এখনও নিশ্চিত নয়। কারণ, চূড়ান্ত অনুমোদনের জন্য এসব প্রস্তাব ট্রাম্পের স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে।

এদিকে সাবেক মার্কিন ইউক্রেন বিষয়ক দূত ও ন্যাটো প্রতিনিধি কার্ট ভোলকার বলেছেন, ট্রাম্প অনেকবার পুতিনকে শান্তির প্রস্তাব দিয়েছেন, কিন্তু পুতিন তা প্রত্যাখ্যান করে যাচ্ছেন। এখন সময় এসেছে রাশিয়ার ওপর চাপ বাড়ানোর। ট্রাম্প ও ইউক্রেন এখন একসুরে যুদ্ধবিরতির দাবি জানাচ্ছে, পুতিন এখন একমাত্র বাধা।

কোনো মন্তব্য করবেন না উল্লেখ করে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জেমস হিউইট বলেন, একটি পূর্ণাঙ্গ এবং ব্যাপক যুদ্ধবিরতি অর্জনে প্রেসিডেন্ট ট্রাম্প দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। তবে চলমান আলোচনা নিয়ে আমরা প্রকাশ্যে কোনো মন্তব্য করি না।

Tags: যুক্তরাষ্ট্ররাশিয়া
Previous Post

নারী সংস্কার কমিশনের প্রস্তাব মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে: মামুনুল হক

Next Post

ডি ব্রুইনকে ছেড়ে দেয়ার প্রশ্নে ‘অস্বস্তি’ গার্দিওলার

Next Post
ম্যানচেস্টার সিটি ফুটবল দলের খেলোয়াড়ের ছবি, পিচে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডি ব্রুইনকে ছেড়ে দেয়ার প্রশ্নে ‘অস্বস্তি’ গার্দিওলার

আলিয়া ভাটের ছবি, তিনজন নারী অভিনেত্রী, সুন্দর পোশাক ও প্রাকৃতিক পটভূমি. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন মাইলফলকের অপেক্ষায় আলিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT