চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করছে যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:52 অপরাহ্ন 18, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সৌদি আরবের কাছে সর্বোচ্চ ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর দেশটির কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে। প্রস্তাবিত চুক্তির মূল্য প্রায় ২৪ দশমিক ৩ বিলিয়ন ডলার।

চুক্তিটি বাস্তবায়িত হলে প্রথমবারের মতো কোনো আরব দেশের কাছে যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রজন্মের এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি হবে।

বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, সৌদি আরব যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ নন-ন্যাটো মিত্র। প্রস্তাবিত এই অস্ত্র বিক্রির মাধ্যমে উপসাগরীয় অঞ্চলে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতির জন্য সৌদি আরবের নিরাপত্তা সক্ষমতা বাড়বে। একই সঙ্গে এটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য বাস্তবায়নেও সহায়তা করবে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই (এমইই) কয়েক মাস ধরে সৌদি আরবের এফ-৩৫ কেনার উদ্যোগ নিয়ে প্রতিবেদন করে আসছিল। গত বছরের নভেম্বরে সংবাদমাধ্যমটি জানায়, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের নতুন প্রতিরক্ষা অংশীদারত্বের আওতায় এফ-৩৫ বিক্রির বিষয়টি দ্রুত এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের হোয়াইট হাউসে সফরের সময় ওই প্রতিরক্ষা অংশীদারত্ব চূড়ান্ত হয়।

এরপর গত ডিসেম্বরে এমইই জানায়, সৌদি আরবকে এফ-৩৫ দেওয়ার সম্ভাব্য চুক্তির আগে ইসরায়েলের ‘কোয়ালিটেটিভ মিলিটারি এজ’ বা সামরিক শ্রেষ্ঠত্বের ওপর এর প্রভাব পর্যালোচনা করছে ট্রাম্প প্রশাসন। চলতি বছরের শুরুতে মার্কিন সামরিক কর্মকর্তারা বিষয়টি নিয়ে কংগ্রেসের ক্যাপিটল হিলে একাধিক বৈঠকও করেন।

চুক্তি এগিয়ে নিতে সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান চলতি গ্রীষ্মে কয়েকবার যুক্তরাষ্ট্র সফর করেছেন বলে মার্কিন কর্মকর্তারা এমইইকে জানিয়েছেন।

তবে এমন সময়ে এ অস্ত্র বিক্রির ঘোষণা এল, যখন ইয়েমেনের হুথিদের হামলা নিয়ে সৌদি আরব নতুন করে নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে রয়েছে। হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পাশাপাশি ইয়েমেনে সৌদি সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারও হুথিদের অগ্রযাত্রা ঠেকাতে সমস্যায় পড়েছে।

এদিকে সৌদি আরবের কাছে এফ-৩৫ বিক্রির বিরোধিতা করে আসছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফলে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত তাঁর অবস্থানের বিপরীতে গেছে বলে মনে করা হচ্ছে।

এফ-৩৫ যুদ্ধবিমান সৌদি আরবের হাতে গেলে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক প্রযুক্তি চীনের কাছে পৌঁছে যাওয়ার আশঙ্কাও রয়েছে। মার্কিন প্রতিরক্ষা ও গোয়েন্দা মহলের কয়েকজন কর্মকর্তা এ ধরনের উদ্বেগ প্রকাশ করেছেন। প্রশাসনের ঘোষণার এক দিন আগেও মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে এ বিষয়ে উদ্বেগের কথা জানিয়েছিল নিউইয়র্ক টাইমস।

Tags: যুক্তরাষ্ট্রসৌদি আরব
Previous Post

পেজেশকিয়ান-আরাগচিকে যে কারণে ভিসা দিল যুক্তরাষ্ট্র

Next Post

বাংলা কিউআরে পেমেন্ট জমার ক্ষেত্রে নতুন যে নির্দেশ

Next Post
ছবি: সংগৃহীত

বাংলা কিউআরে পেমেন্ট জমার ক্ষেত্রে নতুন যে নির্দেশ

এশিয়ান গেমস হকি: শুরুটা ভালো হল না বাংলাদেশের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT