চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে শাটডাউন জেরে ১০ শতাংশ ফ্লাইট কমানোর নির্দেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:07 অপরাহ্ন 06, নভেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
এয়ারপোর্টে উড়ন্ত বিমান ও স্থগিত বিমানবন্দরের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে চলমান সরকারি শাটডাউনের প্রভাবে দেশজুড়ে বিমান চলাচলে ব্যাপক অচলাবস্থা দেখা দিয়েছে। শাটডাউন টানা ৩৬তম দিনে গড়ানোয় মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি প্রধান ৪০টি বিমানবন্দরে ফ্লাইট ১০ শতাংশ কমানোর নির্দেশ দিয়েছেন।

আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, পরিবহন মন্ত্রণালয়ের এই নির্দেশনার ফলে দেশজুড়ে বিমান সংস্থাগুলো মাত্র ৩৬ ঘণ্টার মধ্যে তাদের ফ্লাইট সূচি ব্যাপকভাবে পুনর্বিন্যাসে বাধ্য হয়েছে। এর ফলে হাজারও যাত্রীর ভ্রমণ পরিকল্পনা অনিশ্চয়তার মুখে পড়েছে এবং কাস্টমার সার্ভিস হটলাইনে যাত্রীদের ভিড় বেড়েছে।

মার্কিন ইতিহাসে এটিই এখন পর্যন্ত দীর্ঘতম শাটডাউন। এ কারণে প্রায় ১৩ হাজার এয়ার ট্র্যাফিক কন্ট্রোলার এবং ৫০ হাজার ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (টিএসএ) কর্মী বেতন ছাড়াই কাজ করছেন। পরিবহনমন্ত্রী শন ডাফি জানিয়েছেন, যদি ডেমোক্র্যাটরা সরকার পুনরায় চালু করতে সম্মত হন, তাহলে এই ফ্লাইট কাটছাঁট প্রত্যাহার করা হতে পারে।

Two men speaking at a podium during a formal event in a conference hall. Channel i News - চ্যানেল আই নিউজ
মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি প্রধান ৪০টি বিমানবন্দরে ফ্লাইট ১০ শতাংশ কমানোর নির্দেশ দিয়েছেন

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে না পেরে ট্রাম্প প্রশাসন শাটডাউন সমাধানে ডেমোক্র্যাটদের ওপর চাপ বাড়িয়েছে। প্রশাসনের দাবি, কংগ্রেসে সরকারি ব্যয় বিল পাস না হওয়ায় সরকার কার্যক্রম বন্ধ রয়েছে। বিপরীতে, ডেমোক্র্যাটরা বলছেন, স্বাস্থ্যসেবা ভর্তুকি নিয়ে রিপাবলিকানদের অনড় অবস্থানই এ অচলাবস্থার জন্য দায়ী।

শাটডাউন শুরুর পর থেকে বিমান চলাচল নিয়ন্ত্রণকর্মীর ঘাটতির কারণে ১০ হাজারেরও বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে। বিমান সংস্থাগুলোর হিসাবে, শুধু গত তিন সপ্তাহেই প্রায় ৩২ লাখ যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন। যদিও ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) আন্তর্জাতিক ফ্লাইটগুলোকে এই সীমিত ক্ষমতার আওতা থেকে ছাড় দিয়েছে, তবু দেশীয় রুটে ফ্লাইট কমানোর সিদ্ধান্তের ফলে বিমানবন্দরে দীর্ঘ নিরাপত্তা সারি, ফ্লাইট বিলম্ব এবং যাত্রী অসন্তোষ বেড়েছে।

যুক্তরাষ্ট্র সরকার ক্ষতিগ্রস্ত বিমানবন্দরগুলোর পূর্ণ তালিকা প্রকাশ না করলেও, নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, শিকাগো, আটলান্টা, লস অ্যাঞ্জেলেস এবং ডালাসসহ অন্তত ৩০টি ব্যস্ততম বিমানবন্দরে ফ্লাইট কাটছাঁটের প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে।

Tags: ফ্লাইটযুক্তরাষ্ট্র
Previous Post

অ্যাঙ্গোলায় পা রাখতে ‘হলুদ জ্বরের’ টিকা নিতে হবে মেসিদের

Next Post

রণবীরের পথে হাঁটলেন ভিকি!

Next Post
দুই ব্যক্তি একসঙ্গে দাঁড়িয়ে, একটি ব্যক্তির হাত বুকের উপর।. Channel i News - চ্যানেল আই নিউজ

রণবীরের পথে হাঁটলেন ভিকি!

স্মিত হাসি সহ যুবক ব্যক্তি ক্যাফে বা রেস্টুরেন্টে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

তারেক রহমান চাচ্ছেন বিএনপির হয়ে তরুণদের প্রতিনিধিত্ব করি: স্নিগ্ধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT