চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনালে খেলতে পারবেন মেসি?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:18 পূর্বাহ্ন 27, সেপ্টেম্বর 2023
in ফুটবল, স্পোর্টস
A A
মেসি ফুটবল মাঠে, পিচে প্রস্তুত, পিঙ্ক জার্সি পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউএস ওপেন কাপের শিরোপা নির্ধারণী ম্যাচে হিউস্টন ডায়নামোর মুখোমুখি হবে লিওনেল মেসির ইন্টার মিয়ামি। ম্যাচের আগে চোট ও ক্লান্তির ধকলে থাকা মেসির খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। মহাতারকার জন্য শেষমুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চান কোচ টাটা মার্টিনো।

ডিআরভি পিএনকে স্টেডিয়ামে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় শুরু হবে মিয়ামি-হিউস্টনের মাঠের লড়াই।

বিশ্বকাপজয়ী মেসি যোগ দেয়ার পর ইতিহাসে নিজেদের প্রথম শিরোপা জিতেছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামি। লিগস কাপে চ্যাম্পিয়ন হয় মেসির দল। এবার আরও একটি শিরোপা জয়ের হাতছানি মেসি-বুসকেটসদের।

ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে মেসি প্রসঙ্গ টেনে মার্টিনো বলেছেন, ‘প্রতিদিন আলাদাভাবে দেখছি। আমি তার সঙ্গে কথা বলব, জানব সে কেমন অনুভব করছে। এই সিদ্ধান্ত নেয়া সহজ নয়। তবে সেরা সিদ্ধান্তটি নেয়ার আগে আমি অপেক্ষা করব।’

ফাইনালে ৩৬ বর্ষী মেসিকে পাওয়ার ব্যাপারে মিয়ামি আশাবাদী হলেও শতভাগ ফিট থাকবেন না মহাতারকা। ম্যাচে ৯০ মিনিট খেলানো যাবে কিনা তাকে, সেটি নিয়েও আছে শঙ্কা। সবমিলিয়ে বেশ চাপেই আছেন কোচ মার্টিনো। এমন বাস্তবতায়, ম্যাচের পরিস্থিতি বিবেচনা করেই কিংবদন্তিকে মাঠে নামাতে চান আর্জেন্টাইন কোচ।

৬০ বর্ষী মার্টিনো বলেছেন, ‘এখানে প্রশ্ন হচ্ছে খেলোয়াড়, ইউএস ওপেন কাপ ফাইনাল, এবং এর পরে কী ঘটবে। এই তিনটি পরিস্থিতি আমাদেরকে মূল্যায়ন করতে হবে, এসব কেবল ওই ম্যাচটির জন্য নয়। ঝুঁকি সবসময়ই থাকে, তবে আমরা চেষ্টা করি সবসময় এসব ঝুঁকি কমিয়ে আনতে।’

Tags: ইউএস ওপেন কাপএমএলএসটাটা মার্টিনোমিয়ামিমেসিলিড স্পোর্টসহিউস্টন
Previous Post

সমুদ্র সৈকতসহ পর্যটন স্পট সংরক্ষণ ও বিদেশি পর্যটকদের আকর্ষণে গুরুত্ব

Next Post

নিয়ন্ত্রণ হারিয়ে প্ল্যাটফর্মে উঠে গেল চলন্ত ট্রেন!

Next Post
রেলওয়ে ট্রেনের সঙ্গে সংঘর্ষের ফলে ক্ষতিগ্রস্ত ট্রেনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নিয়ন্ত্রণ হারিয়ে প্ল্যাটফর্মে উঠে গেল চলন্ত ট্রেন!

বিভিন্ন ব্যক্তির ছবি, একদিকে ভ্যাকসিন যুদ্ধের প্রচার, অন্যদিকে একজন ব্যক্তি বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

'জওয়ান'কে থামাবে 'ভ্যাক্সিন ওয়ার'?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT