চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজায় যুদ্ধবিরতি বহাল রাখতে ইসরায়েলে মার্কিন কর্মকর্তা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:24 অপরাহ্ন 20, অক্টোবর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইসরায়েল ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় যুদ্ধবিরতি বহাল রাখতে ইসরায়েলে পৌঁছেছেন মার্কিন কর্মকর্তারা

গাজায় যুদ্ধবিরতি বহাল ও কার্যকর রাখতে ইসরায়েলে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার।

সোমবার (২০ অক্টোবর) ইসরায়েলে পৌঁছান কর্মকর্তারা। বিবিসি বাংলার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

মার্কিন প্রেসিডেন্ট জেডি ভান্সও আগামীকাল তাদের সঙ্গে সশরীরে যোগ দিতে পারেন বলে ইসরায়েলের গণমাধ্যমের খবরে দাবি করা হচ্ছে। এমন এক সময় মার্কিন কর্মকর্তারা ইসরায়েল সফরে গেলেন, যার একদিন আগেই যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে গাজায় পুনরায় হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এ ঘটনায় কমপক্ষে ৪৪ জন প্রাণ হারিয়েছেন। যদিও হামলার ঘটনার জন্য আইডিএফের পক্ষ থেকে হামাসকে দায়ী করা হয়েছে।

তারা দাবি করেছে, ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রোববার রাফায় একটি ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পাশাপাশি গুলি চালিয়েছে হামাস। এ ঘটনায় তাদের দু’জন সৈন্য নিহত হয়েছেন বলেও দাবি করেছেন ইসরায়েলি কর্মকর্তারা।

অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে হামাস দাবি করেছে, তারা কোনো ধরনের চুক্তি লঙ্ঘন করেনি, বরং যুদ্ধবিরতির বাস্তবায়নে এখনও প্রতিশ্রুতিবদ্ধ। ইসরায়েল বরং চুক্তি লঙ্ঘন করেছে বলে উল্টো অভিযোগ তাদের।

দু’পক্ষের এমন পাল্টা-পাল্টি অভিযোগ ও হামলার ঘটনার পরও গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর আছে কি-না, সাংবাদিকদের এমন প্রশ্নে জবাবে রোববার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, “‘হ্যাঁ, এখনো কার্যকর আছে”।

ইসরায়েলি বাহিনীর ওপর হামাসের হামলার বিষয়ে তিনি সাংবাদিকদের বলেন, হামাস শীর্ষ নেতৃত্বের কেউ চুক্তি লঙ্ঘনের সঙ্গে জড়িত নয়, বরং কিছু বিদ্রোহী এর সঙ্গে জড়িত।

Tags: ইসরায়েলগাজাযুদ্ধবিরতি
Previous Post

পুরাতন আওয়ামী আর নতুন বিএনপি প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে না: রাশেদ প্রধান

Next Post

‘শর্টকাট’-এ বড়লোক হতে শিমুলের যতো কাণ্ড!

Next Post
শিমুলের হাস্যোজ্জ্বল ছবি, ক্যাজুয়াল পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

'শর্টকাট'-এ বড়লোক হতে শিমুলের যতো কাণ্ড!

বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় লোগো, মানচিত্রসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

পরীক্ষা-নিয়োগ-পদোন্নতি সংশ্লিষ্টদের সম্মানি বাড়িয়ে পরিপত্র জারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT