চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মার্কিন গোয়েন্দা প্রধানের গভীর উদ্বেগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:15 অপরাহ্ন 17, মার্চ 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের একজন নারী সংবাদ উপস্থাপক চ্যানেল আই অনলাইনের জন্য সাক্ষাৎকারে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্র বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে তিনি তার মতামত তুলে ধরেন।

আজ ১৭ মার্চ সোমবার প্রচারিত এই সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের দীর্ঘদিন ধরে নির্যাতন, হত্যা ও নিপীড়ন যুক্তরাষ্ট্র সরকার এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের জন্য একটি বড় উদ্বেগের বিষয়।

তিনি উল্লেখ করেন যে, ট্রাম্প প্রশাসন বিশ্বজুড়ে ‘ইসলামি সন্ত্রাসবাদ’কে পরাজিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ট্রাম্পের নতুন মন্ত্রিসভা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে। তবে, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও সহিংসতা এখনও যুক্তরাষ্ট্রের উদ্বেগের কেন্দ্রীয় বিষয় হিসেবে রয়ে গেছে।

তুলসি গ্যাবার্ড বলেন, বিশ্বজুড়ে চরমপন্থি ও সন্ত্রাসী গোষ্ঠীগুলো ইসলামি খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। তাদের এই লক্ষ্য অর্জনের পদ্ধতি হলো সন্ত্রাস ও সহিংসতা। এই আদর্শ শুধু ইসলাম ধর্মের অনুসারীদেরই নয়, বরং অন্যান্য ধর্মের মানুষদেরও প্রভাবিত করে, বিশেষ করে যারা তাদের গ্রহণযোগ্য ধর্মের বাইরে রয়েছেন।

তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ‘মৌলবাদী ইসলামি সন্ত্রাসবাদ’ নামে অভিহিত এই আদর্শকে চিহ্নিত করে তা পরাজিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। ট্রাম্প প্রশাসন ইসলামি সন্ত্রাসবাদের পেছনে কাজ করা আদর্শ এবং তাদের সন্ত্রাসী কার্যক্রমকে পরাজিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

Tags: তুলসি গ্যাবার্ড
Previous Post

হামজাকে এক নজর দেখতে হবিগঞ্জে জনস্রোত

Next Post

অবশেষে রাজশাহীতে নামল স্বস্তির বৃষ্টি

Next Post
রাজশাহীতে বৃষ্টির সময় রাস্তা ও যানবাহনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অবশেষে রাজশাহীতে নামল স্বস্তির বৃষ্টি

হামজা চৌধুরী হাসিমুখে ক্যামেরার দিকে তাকাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কত নাম্বার জার্সি পরবেন হামজা চৌধুরী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT