চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার বিল পাস মার্কিন প্রতিনিধি পরিষদে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:05 পূর্বাহ্ন 23, জুলাই 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
অধিকাংশ মানুষ একটি সুন্দর হোস্টেল বা ভবনের ভিতরে অবস্থান করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

মার্কিন প্রতিনিধি পরিষদে ইসরায়েলের সঙ্গে সামরিক প্রযুক্তিগত সহযোগিতা সম্প্রসারণ এবং প্রতিরক্ষা খাতে বড় অঙ্কের ব্যয়ের প্রস্তাবসংবলিত একটি বিল পাস হয়েছে। তবে বিলটি এখন সিনেটে অনিশ্চয়তার মুখে পড়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদন অনুযায়ী, বুধবার প্রতিনিধি পরিষদে বিলটি ২১৬-২১২ ভোটে পাস হয়। ভোটাভুটি মূলত দলীয় লাইনে হলেও ছয়জন ডেমোক্র্যাট বিলটির পক্ষে এবং সাতজন রিপাবলিকান এর বিপক্ষে ভোট দেন। এটি ২০২৭ অর্থবছরের ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট (এনডিএএ), যার মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সামরিক বাজেট গত বছরের প্রায় ৯০০ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে প্রায় ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে। বিলে ইসরায়েলের সঙ্গে উন্নত সামরিক প্রযুক্তি ও সরবরাহ ব্যবস্থায় সহযোগিতা সম্প্রসারণের বিধান থাকায় ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের পাশাপাশি কয়েকজন রিপাবলিকানও উদ্বেগ প্রকাশ করেছেন।

বিলটির বিরোধিতা করা রিপাবলিকান প্রতিনিধি টমাস ম্যাসি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, এই আইন যুক্তরাষ্ট্রের সামরিক প্রযুক্তি ও সরবরাহ ব্যবস্থা ইসরায়েলের সঙ্গে আরও গভীরভাবে একীভূত করবে। তার দাবি, বিলের একটি ধারা যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য উদ্বেগের কারণ হতে পারে। তিনি আশা প্রকাশ করেন, সিনেটে বর্তমান সংস্করণটি পাস হবে না। ট্রাম্প প্রশাসনের দাবি, ইরানের সঙ্গে চলমান সংঘাত এবং বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতির কারণে প্রতিরক্ষা ব্যয় বাড়ানো প্রয়োজন। তবে সমালোচকদের মতে, সামাজিক কর্মসূচিতে ব্যয় কমানোর পাশাপাশি সামরিক বাজেট এত বড় পরিসরে বাড়ানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রয়েছে। বিলটি এখন সিনেটে যাচ্ছে, যেখানে ডেমোক্র্যাটরা এর বিপুল ব্যয় এবং বিতর্কিত কয়েকটি ধারা নিয়ে আপত্তি তুলতে পারেন। গত সপ্তাহেই সিনেটে ডেমোক্র্যাটরা বিলটি নিয়ে বিতর্কের প্রক্রিয়া আটকে দেন। সিনেটে ডেমোক্র্যাট নেতা চাক শুমার বিলটিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার জন্য প্রশাসনের ‘অনুমতিপত্র’ বলে মন্তব্য করেন।

সাধারণত এনডিএএকে প্রতি বছর পাস হওয়া গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা আইন হিসেবে বিবেচনা করা হয়। তবে এবার এতে ইউক্রেনের জন্য সহায়তা এবং নির্বাচনসংক্রান্ত সেভ আমেরিকা অ্যাক্ট-এর মতো বিতর্কিত বিষয়ও যুক্ত হওয়ায় বিলটি নিয়ে রাজনৈতিক বিরোধ আরও তীব্র হয়েছে।

Tags: বিল পাসমার্কিন প্রতিনিধি পরিষদ
Previous Post

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের পারমাণবিক চুক্তি স্বাক্ষর

Next Post

মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশকেও তেল রপ্তানি করতে দেওয়া হবে না: ইরান

Next Post
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জনসম্মুখে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশকেও তেল রপ্তানি করতে দেওয়া হবে না: ইরান

ফুটবল খেলোয়াড়রা মাঠে একসঙ্গে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে ইয়ামালের সেরা পারফরম্যান্স দেখিনি: লেভান্ডোভস্কি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT