চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:03 পূর্বাহ্ন 21, ডিসেম্বর 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও রাশিয়ার পতাকা বোর্ডে দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্র ইরান এবং ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সম্পর্কিত ১৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর মার্কিন ট্রেজারি বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, এই নিষেধাজ্ঞার আওতায় একাধিক ব্যক্তি, প্রতিষ্ঠান এবং জাহাজ রয়েছে।

নিষেধাজ্ঞার মধ্যে ইরান এবং হুতিদের সঙ্গে সম্পর্কিত তিনটি জাহাজ অন্তর্ভুক্ত করা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে, জিবুতির পতাকাবাহী ক্রুড অয়েল ট্যাংকার এমএস এনোলা, সান ম্যারিনোর পতাকাবাহী এমএস এনজিয়া, এবং পানামার পতাকাবাহী এমএস মেলেনিয়া। এই জাহাজগুলো ইরানের পেট্রোলিয়াম এবং পেট্রোকেমিক্যাল বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এর মাধ্যমে তেহরান বিলিয়ন বিলিয়ন ডলার আয় করে।

এসব জাহাজের মাধ্যমে ইরান তার পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন এবং হিজবুল্লাহ, হামাস, হুতি গোষ্ঠীকে সহায়তা করে আসছে বলে অভিযোগ করা হয়েছে।

মার্কিন ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি ফর টেররিজম অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ব্রেডলি স্মিথ বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের অস্থিতিশীল কর্মকাণ্ডের জন্য অর্থায়নকারী প্রধান রাজস্ব উৎসগুলোকে লক্ষ্যবস্তু করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও উল্লেখ করেন, ইরান এই কর্মকাণ্ডের জন্য বিভিন্ন জাহাজ, কোম্পানি এবং সহায়তাকারী নেটওয়ার্কের ওপর নির্ভর করে।

এছাড়া, হুতিদের আর্থিক সহায়তা দেওয়ার অভিযোগে ১২ ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। তাদের মধ্যে অন্যতম হলেন হাসিম আলি আহমদ আল মাদানি, যিনি হুতিদের সংশ্লিষ্ট সানার সেন্ট্রাল ব্যাংকের প্রধান। তার বিরুদ্ধে ইরান থেকে বেআইনিভাবে তেল পাচার, অস্ত্র পাচার এবং মানি লন্ডারিংয়ের অভিযোগ রয়েছে।

ইরান তাদের পারমাণবিক প্রকল্পকে শান্তিপূর্ণ লক্ষ্য অর্জনের জন্য উল্লেখ করে আসলেও, যুক্তরাষ্ট্রের পদক্ষেপটি আন্তর্জাতিক সম্প্রদায়ে ইরানের অস্থিতিশীল কর্মকাণ্ডের বিরুদ্ধে একটি কঠোর বার্তা হিসেবে দেখা হচ্ছে।

Tags: ইরাননিষেধাজ্ঞাযুক্তরাষ্ট্র
Previous Post

৫ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

Next Post

আজ ঢাকায় যান চলাচলে বিশেষ নির্দেশনা

Next Post
ঢাকার যানজটের দৃশ্য, বিভিন্ন গাড়ি ও পথচারী. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ ঢাকায় যান চলাচলে বিশেষ নির্দেশনা

জার্মানির ক্রিসমাস মার্কেটে গাড়ি চালিয়ে হামলায় নিহত ২. Channel i News - চ্যানেল আই নিউজ

জার্মানির ক্রিসমাস মার্কেটে গাড়ি চালিয়ে হামলায় নিহত ২

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT