চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেনে সম্ভাব্য বড় হামলার সতর্কতা, মার্কিন দূতাবাসের নিরাপত্তা বার্তা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:28 অপরাহ্ন 09, জানুয়ারি 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

ইউক্রেনে যেকোনো সময় বড় ধরনের বিমান হামলা হতে পারে; এমন সতর্কতা জারি করেছে কিয়েভে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস।

বৃহস্পতিবার ৮ জানুয়ারি ইউক্রেনে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে প্রকাশিত এক নিরাপত্তা সতর্কবার্তায় জানানো হয়, ইউক্রেনজুড়ে সম্ভাব্য একটি বড় বিমান হামলা সম্পর্কে তারা নির্ভরযোগ্য তথ্য পেয়েছে, যা আগামী কয়েক দিনের মধ্যে যে কোনো সময় ঘটতে পারে। সতর্কবার্তায় পুরো ইউক্রেনকেই ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আকাশ হামলার সতর্ক সংকেত (এয়ার অ্যালার্ট) জারি হলে যুক্তরাষ্ট্রের নাগরিকদের তাৎক্ষণিকভাবে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। দূতাবাস নিয়মিতভাবেই তাদের নাগরিকদের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে সতর্ক করে আসছে বলে উল্লেখ করা হয়।

নিরাপত্তা সতর্কবার্তায় আরও বলা হয়েছে, চলমান যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনে নিরাপত্তা ঝুঁকি অত্যন্ত বেশি এবং হঠাৎ করে পরিস্থিতির দ্রুত অবনতি ঘটতে পারে। এই কারণে ইউক্রেনে অবস্থানরত মার্কিন নাগরিকদের স্থানীয় কর্তৃপক্ষ ও দূতাবাসের নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দীর্ঘসূত্রতার মধ্যে এই সতর্কতা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে শীতকালজুড়ে ইউক্রেনের বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা বেড়েছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন।

Tags: ইউক্রেনযুক্তরাষ্ট্রসতর্কতা জারি
Previous Post

ভেনেজুয়েলা ইস্যুতে ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করার প্রস্তাব সিনেটে

Next Post

‘আগে গুলি করবো, পরে প্রশ্ন করবো’ মার্কিন যুক্তরাষ্ট্রকে ডেনমার্কের সতর্কতা

Next Post
ছবি: সংগৃহীত

'আগে গুলি করবো, পরে প্রশ্ন করবো' মার্কিন যুক্তরাষ্ট্রকে ডেনমার্কের সতর্কতা

জাপানের হাইকু মাস্টার ইসার হাইকু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT