চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্র দূতাবাসে স্টুডেন্ট ভিসার জন্য ‘সুপার ফ্রাইডে’ পালন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:58 অপরাহ্ন 15, জুলাই 2023
in বাংলাদেশ, শিক্ষা
A A
একজন বাংলাদেশি আবেদনকারী যুক্তরাষ্ট্র দূতাবাসে ভিসার জন্য সাক্ষাৎকার দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্র দূতাবাস গতকাল শুক্রবার ১৪ জুলাই স্টুডেন্ট ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকারের জন্য ‘সুপার ফ্রাইডে’ আয়োজন করেছিল। এদিন দূতাবাসের কনস্যুলার কর্মীরা অতিরিক্ত সময় কাজ করার মাধ্যমে নন-ইমিগ্র্যান্ট স্টুডেন্ট ভিসার জন্য আবেদনকারী ৫০০’র বেশি শিক্ষার্থীর সাক্ষাৎকার নিয়েছেন।

ঢাকাস্থ মার্কিন দূতাবাসের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত বছর থেকে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মীরা বাংলাদেশি নাগরিকদের ভিসা পাওয়ার সময় কমাতে ১৬টি সাপ্তাহিক ছুটির দিনে নিবেদিতভাবে কাজ করার মধ্য দিয়ে শিক্ষার্থীসহ ৬ হাজারের বেশি নন-ইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারী এবং ২ হাজারের বেশি ইমিগ্র্যান্ট (অভিবাসী) ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার নিয়েছে।

২০২১-২২ শিক্ষাবর্ষে ২০০টিরও বেশি দেশ থেকে ৯ লক্ষ ৪৮ হাজার ৫১৯ জন আন্তর্জাতিক শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে। ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস বর্তমানে স্টুডেন্ট ভিসা দেয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী দূতাবাস ও কনস্যুলেটগুলোর মধ্যে সপ্তম স্থানে রয়েছে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা ২০১০-১১ শিক্ষাবর্ষের ২,৮০০ জন থেকে বেড়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে ১০,৫৯৭ জন হয়েছে।

যোগ্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে অধ্যয়নের সুযোগ বাড়ানো যুক্তরাষ্ট্র সরকারের অন্যতম শীর্ষ অগ্রাধিকার। ঢাকাস্থ মার্কিন দূতাবাস, আমেরিকান কলেজ এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্তর্জাতিক শিক্ষার্থীদের মাধ্যমে একাডেমিক সহযোগিতা সমৃদ্ধ হওয়া ও সাংস্কৃতিক বোঝাপড়া বৃদ্ধির গুরুত্বপূর্ণ অবদানের পাশাপাশি এই শিক্ষার্থীরা যখন নিজ দেশে ফিরে আসে তার যে ইতিবাচক প্রভাব তার সম্পর্কে অবগত।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশি শিক্ষার্থীদের স্বাগত জানায়। বাংলাদেশি শিক্ষার্থীরা যুগান্তকারী গবেষণায় নিয়োজিত হওয়া থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ক্যাম্পাস জীবনকে সমৃদ্ধ করার মধ্য দিয়ে পুরো আমেরিকা জুড়ে তাদের সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে। আমরা এটা দেখে উচ্ছ্বসিত যে আরও বেশি সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়নের জন্য যুক্তরাষ্ট্রকে বেছে নিচ্ছেন।

যদিও বৈশ্বিক কোভিড-১৯ মহামারি বিশ্বজুড়ে আন্তর্জাতিক শিক্ষা বিনিময় কার্যক্রম এবং শিক্ষার্থীদের বিশ্বব্যাপী চলাচল ব্যহত করেছে, যুক্তরাষ্ট্র দূতাবাস শিক্ষার্থীদের স্টুডেন্ট ভিসার আবেদনে সহায়তা করতে এবং ফল সেমিস্টার শুরুর আগেই যত বেশি সম্ভব শিক্ষার্থীর ভিসার জন্য সাক্ষাৎকার নেওয়া নিশ্চিত করতে সুপার ফ্রাইডেসহ বিশেষ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

Tags: আন্তর্জাতিক শিক্ষার্থীদূতাবাসযুক্তরাষ্ট্র দূতাবাস
Previous Post

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ২৮৮

Next Post

প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি হাস্যকর: কৃষিমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি হাস্যকর: কৃষিমন্ত্রী সংবাদ সম্মেলনে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি হাস্যকর: কৃষিমন্ত্রী

সৌদি আরবে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবে অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশি নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT