চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন নির্বাচন: ‘আর্লি ব্যালটে’ জর্জিয়ায় রেকর্ড পরিমাণ ভোট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:06 অপরাহ্ন 16, অক্টোবর 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বৃহৎ সংখ্যক ভোটার ভোট কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

সূত্র: ডয়েচে ভেলে (ডিডব্লিউ)।

নির্বাচনের জন্য নির্ধারিত দিনের আগে নির্দিষ্ট দিনে বুথে গিয়ে ভোট দেয়ার সুবিধা পান ভোটদাতারা। এই প্রক্রিয়াকে বলা হয় ‘আর্লি ব্যালট’।

মঙ্গলবার (১৫ অক্টোবর) জর্জিয়ায়চ ২ লাখ ৫২ হাজার ভোটদাতা আর্লি ব্যালটের সুবিধা নিয়ে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিলেন। গতবার এক লাখ ৩৬ হাজার ভোটদাতা এই আর্লি ব্যালটের দিন ভোট দিয়েছিলেন।

জর্জিয়াকে বলা হয় সুইং স্টেট। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কিছু রাজ্য আছে, যারা সচরাচর রিপাবলিকানদের দিকে হেলে থাকে। কিছু রাজ্য আবার ডেমোক্র্যাটদের দিকে থাকে। আর কিছু রাজ্য আছে, যারা যে কোনো দিকেই যেতে পারে। সেগুলোকেই সুইং স্টেট বলা হয়। এই রাজ্যগুলিই প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নির্ধারণ করে দেয়। জর্জিয়া তেমনই একটা রাজ্য।

জর্জিয়ার নির্বাচনী কর্মকর্তা গ্যাব্রিয়েল স্টার্লিং সামাজিক মাধ্যমে দাবি করেছেন, অসাধারণ ভোট হয়েছে। কিছু জায়গায় ঘণ্টাখানেক লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পেরেছেন ভোটাররা। কিছু জায়গায় অবশ্য গিয়েই ভোট দেয়া সম্ভব হয়েছে।

২০২০ সালেও দেখা দিয়েছিল এই আর্লি ব্যালট ব্যবস্থা মানুষ পছন্দ করছেন। এবারও জর্জিয়ার অভিজ্ঞতা সেটাই।

জর্জিয়ায় যখন আর্লি ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ চলছে, তখন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ডেট্রয়েটে প্রচারে ব্যস্ত, আর রিপাবলিকান প্রার্থী ট্রাম্প প্রচারে ব্যস্ত ছিলেন অ্যাটলান্টায়। হ্যারিস একটি রেডিও সাক্ষাৎকারে বলেছেন, তিনি মারিজুয়ানা-সেবনকে অপরাধের তালিকা থেকে বাদ দেবেন এবং পুলিশ সংস্কার করবেন।

বুধবার (১৬ অক্টোবর) হ্যারিস রক্ষণশীলদের দিকে ঝুঁকে থাকা ফক্স নিউজে সাক্ষাৎকার দেবেন।

রিপাবলিকান পার্টির প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প ফক্স নিউজ আয়োজিত অ্যাটলান্টায় একটি ইভেন্টে অংশ নেন। সেই ইভেন্টে শুধু নারীরাই ছিলেন। সেখানে ট্রাম্প বলেছেন, তিনি কম আয়ের মানুষদের জন্য কর ছাড় দেবেন। তিনি বলেছেন, বর্তমান কর কাঠামো ন্যায্য নয়। এরপর তিনি ব্লুমবার্গে সাক্ষাৎকার দেন।

Tags: জর্জিয়ামার্কিন নির্বাচন
Previous Post

প্রেক্ষাগৃহে আসছে দীঘির সিনেমা ‘৩৬–২৪–৩৬’

Next Post

দীপ্ত টিভির কর্মকর্তা তানজিলের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

Next Post
চ্যানেল আই অনলাইন সংবাদ portal এর জন্য মানববন্ধন ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দীপ্ত টিভির কর্মকর্তা তানজিলের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

নতুন মামলায় গ্রেপ্তার সালমান, মামুন ও জিয়াউল, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন মামলায় সালমান-মামুন-জিয়াউল গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT