চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাউথ সুদান ও মিয়ানমারের নাগরিকদের বিতাড়নে মার্কিন আদালতের অনুমতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:49 পূর্বাহ্ন 08, আগস্ট 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
U.S. Department of Homeland Security logo on gate with snow-covered ground. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বসবাসরত দক্ষিণ সুদান ও মিয়ানমারের নাগরিকদের সাময়িক সুরক্ষা বাতিল করে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর পথ পরিষ্কার হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নেওয়া এ উদ্যোগের বিরুদ্ধে অভিবাসী অধিকারকর্মীদের করা শেষ মুহূর্তের আবেদন খারিজ করে দিয়েছেন দুই ফেডারেল বিচারক।

সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শুক্রবার ম্যাসাচুসেটসের বস্টন ও ইলিনয়ের শিকাগোর আদালত এ রায় দেন। এর ফলে দুই দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে বহাল থাকা টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস বা টিপিএস বাতিলের ক্ষেত্রে প্রশাসনের আরেকটি বাধা দূর হলো।

টিপিএস-এর আওতায় নিজ দেশে যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য গুরুতর পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রে থাকা ব্যক্তিদের সাময়িকভাবে নির্বাসন থেকে সুরক্ষা দেওয়া হয়। একই সঙ্গে তাদের কাজের অনুমতিও দেওয়া হয়।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, টিপিএস বাতিল হলে দক্ষিণ সুদানের প্রায় ২৩২ জন এবং মিয়ানমারের প্রায় ৪ হাজার নাগরিক এই সুরক্ষা হারাবেন।

এর আগে জুনে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনকে হাইতি ও সিরিয়ার হাজারো নাগরিকের টিপিএস বাতিলের অনুমতি দেয়। ওই রায়ের পর প্রায় এক ডজন দেশের নাগরিকদের টিপিএস বাতিলের বিষয়ে নিম্ন আদালতের হস্তক্ষেপের সুযোগ সীমিত হয়ে যায়। সুপ্রিম কোর্টের মতে, এই কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নির্বাহী বিভাগের ব্যাপক ক্ষমতা রয়েছে।

সুপ্রিম কোর্টের রায়ের পর অভিবাসী অধিকারকর্মীদের আইনজীবীরা নতুন করে মামলা করেন। তাদের দাবি ছিল, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস)-এর টিপিএস বাতিল করার আইনি ক্ষমতা নেই।

তবে বস্টনের মার্কিন জেলা আদালতের বিচারক প্যাটি সারিস এ যুক্তি নাকচ করে দেন। তিনি বলেন, এই যুক্তি গ্রহণ করলে শুধু ডিএইচএস-এর টিপিএস বাতিলের ক্ষমতাই প্রশ্নবিদ্ধ হবে না, বরং দীর্ঘদিন ধরে এই সুরক্ষা বাড়িয়ে দেওয়ার ক্ষমতাও প্রশ্নের মুখে পড়বে।

কয়েক ঘণ্টা পর শিকাগোর বিচারক ম্যাথিউ কেনেলিও মিয়ানমারের নাগরিকদের ক্ষেত্রে একই ধরনের সিদ্ধান্ত দেন।

অভিবাসী অধিকারকর্মীরা সতর্ক করে বলেছেন, এই রায়ের ফলে টিপিএস সুবিধাভোগীরা নির্বাসনের ঝুঁকিতে পড়েছেন। চলমান আইনি লড়াইয়ের মধ্যে আদালতের দেওয়া ‘প্রশাসনিক স্থগিতাদেশের’ কারণে তারা এতদিন যুক্তরাষ্ট্রে বসবাস ও কাজ চালিয়ে যেতে পারছিলেন। কিন্তু নতুন রায়ের ফলে সংঘাত ও রাজনৈতিক অস্থিতিশীলতায় থাকা দেশগুলোতে তাদের ফেরত পাঠানোর আশঙ্কা তৈরি হয়েছে।

দক্ষিণ সুদানের ক্ষেত্রে ২০২৫ সালের নভেম্বরে টিপিএস বাতিলের উদ্যোগ নেয় ট্রাম্প প্রশাসন। দেশটি ২০১১ সাল থেকে চলমান সংঘাতের কারণে এই সুরক্ষা পেয়ে আসছিল। অন্যদিকে ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর রাজনৈতিক অস্থিরতার মধ্যে মিয়ানমারের নাগরিকদের জন্যও টিপিএস চালু ছিল।

ডিএইচএস-এর জেনারেল কাউন্সেল জেমস পার্সিভাল বলেন, নতুন রায়ের পর ইথিওপিয়া ও সোমালিয়ার নাগরিকদের টিপিএস বাতিলের উদ্যোগই কেবল আদালতের বাধার মধ্যে রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, এই প্রশাসনিক স্থগিতাদেশগুলো যতদিন কার্যকর থাকবে, ততদিন মার্কিন জনগণ নির্বাচনে যে সিদ্ধান্তের পক্ষে ভোট দিয়েছে, তা বাস্তবায়ন থেকে বঞ্চিত হবে।

Tags: দক্ষিণ সুদানমার্কিন আদালতমিয়ানমারযুক্তরাষ্ট্র
Previous Post

গ্রিসে ৪৮ ঘণ্টায় ২০২ অভিবাসী উদ্ধার, বাংলাদেশি ৭২

Next Post

বিশ্বকাপে মেসিকে উড়িয়ে দেয়ার হুমকি, পুলিশের ফাঁস হওয়া নথিতে চাঞ্চল্যকর তথ্য

Next Post
আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি মাঠে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে মেসিকে উড়িয়ে দেয়ার হুমকি, পুলিশের ফাঁস হওয়া নথিতে চাঞ্চল্যকর তথ্য

জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলে গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT