চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওপর হামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:31 অপরাহ্ন 28, জানুয়ারি 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

মিনেসোটা থেকে নির্বাচিত মার্কিন কংগ্রেস সদস্য ইলহান ওমর মিনিয়াপোলিস শহরে হামলার শিকার হয়েছেন। হামলার কিছুক্ষণ আগে, ইলহান ওমর যুক্তরাষ্ট্রের অভিবাসনবিরোধী সংস্থা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) বিলুপ্ত করার দাবি জানান এবং স্বরাষ্ট্র সেক্রেটারি ক্রিস্টি নোয়েমের পদত্যাগ দাবি করেন।

আজ (২৮ জানুয়ারি) বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, মঙ্গলবার টাউন হল মিটিং চলাকালীন একজন অজ্ঞাত ব্যক্তি স্প্রে জাতীয় কোনো পদার্থ নিক্ষেপ করে হামলা চালান। তবে এই ঘটনায় ইলহান ওমর আহত হননি। হামলায় ব্যবহৃত পদার্থের ধরন এখনও নিশ্চিত করা যায়নি। মিনিয়াপোলিস পুলিশ ও হোয়াইট হাউস এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেননি। এছাড়া মামলার প্রাথমিক তদন্তেও এখন পর্যন্ত কোন অগ্রগতি নেই।

সোমালি বংশোদ্ভূত ইলহান ওমর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম রাজনৈতিক নিশানা। কারণ ইলহান মিনিয়াপোলিসের মুসলিম ও সোমালি সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর হিসেবে পরিচিত। ট্রাম্প নিয়মিতভাবে ইলহান ওমরের বক্তব্য ও নীতির সমালোচনা করেছেন এবং অতীতে ইসলামবিরোধী মন্তব্যও করেছেন।

গত সপ্তাহেই ট্রাম্প ইলহান ওমরের বিরুদ্ধে আর্থিক ও রাজনৈতিক অপরাধের তদন্ত শুরু করার আহ্বান জানিয়ে সামাজিক মাধ্যমে লিখেছেন, ইলহান ওমরের সম্পদ বর্তমানে ৪৪ মিলিয়ন ডলারেরও বেশি। সময়ই সব প্রমাণ দেখাবে।

Tags: ইলহান ওমরমিনেসোটা
Previous Post

‘নদীসম্পদ মন্ত্রণালয়’ গঠনের দাবি

Next Post

অরিজিতের গান ছাড়ার সিদ্ধান্তে যা বললেন বোন অমৃতা

Next Post

অরিজিতের গান ছাড়ার সিদ্ধান্তে যা বললেন বোন অমৃতা

সাকিবের দলে ফেরার ইঙ্গিতে যা বললেন মিশা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT