চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানে প্রায় ৯০ স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:41 অপরাহ্ন 09, জুলাই 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
সমুদ্রের মধ্যে দুটি জাহাজ ও একটি পাখি উড়ন্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় টানা দ্বিতীয় রাতের বিমান হামলা চালিয়ে প্রায় ৯০টি লক্ষ্যবস্তুতে আঘাত হানার দাবি করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা সৃষ্টি এবং বেসামরিক নাবিকদের ওপর হামলা চালানোর সক্ষমতা দুর্বল করতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। নতুন এই হামলার পর মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে।

বিবিসির তথ্য অনুযায়ী, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, অভিযানে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি সরঞ্জাম, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার, নৌ সক্ষমতা এবং উপকূলজুড়ে সামরিক রসদ অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়েছে। সেন্টকম হামলার ভিডিওও প্রকাশ করেছে।

এর কয়েক ঘণ্টা আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, ইরান আবার হামলা চালালে যুক্তরাষ্ট্র আরও কঠোর জবাব দেবে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, আগের দিন জাহাজে হামলার প্রতিশোধ হিসেবেই এই অভিযান চালানো হয়েছে এবং ভবিষ্যতে একই ধরনের ঘটনা ঘটলে প্রতিক্রিয়া আরও কঠোর হবে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালির তীরবর্তী বন্দর আব্বাস, সিরিক, জাস্ক, কোনারাক, চাবাহার ও ইরানশাহরসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইরানশাহর বিমানবন্দরেও হামলার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির কর্মকর্তারা। ওই হামলায় একজন দমকলকর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা।

হামলার পর বন্দর আব্বাসে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। চাবাহারে বিদ্যুৎ বিভ্রাট এবং বুশেহরে ইসলামিক রেভল্যুশনারি গার্ডের একটি স্থাপনায় আগুন লাগার খবরও প্রকাশ করেছে ইরানের গণমাধ্যম। তবে হামলায় সামগ্রিক ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলার দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড। তাদের দাবি, এটি যুক্তরাষ্ট্রের ‘চুক্তিভঙ্গের’ বিরুদ্ধে শাস্তিমূলক জবাবের প্রথম ধাপ। ভবিষ্যতে হামলা অব্যাহত থাকলে অঞ্চলের আরও মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু হতে পারে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এদিকে বাহরাইন, কুয়েত ও কাতার নিরাপত্তা সতর্কতা জারি করেছে। কুয়েত জানিয়েছে, তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করেছে। বাহরাইনের রাজধানী মানামায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলেও স্থানীয় সূত্র জানিয়েছে।

Tags: ইরানযুক্তরাষ্ট্র
Previous Post

স্বর্ণের দাম ভরিতে কমেছে প্রায় সাড়ে ৩ হাজার

Next Post

দিনাজপুরে দিনমজুরের মরদেহ উদ্ধার

Next Post
দিনাজপুরের মানচিত্র, বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরে দিনমজুরের মরদেহ উদ্ধার

ফিফা বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ড্র অনুষ্ঠানে একজন পুরুষ বক্তা।. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনা-মিশর রেফারিং বিতর্ক: যে ব্যাখ্যা দিলো ফিফা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT