চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারসাম্য রেখে সম্পর্ক উন্নয়নের পথে যুক্তরাষ্ট্র ও চীন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:21 অপরাহ্ন 06, এপ্রিল 2024
in আন্তর্জাতিক
A A
যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিনিধিরা সম্পর্ক উন্নয়নে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্র ও চীন দেশীয় এবং বৈশ্বিক অর্থনীতিতে সুষম বৃদ্ধির জন্য বিস্তৃত পরিসরে বিনিময় প্রথা চালু করতে সম্মত হয়েছে।

শনিবার (৬ এপ্রিল) মার্কিন ট্রেজারি বিভাগের সূত্রে ডয়েচে ভেলে এ তথ্য জানিয়েছে।

শুক্রবার ও শনিবার মার্কিন ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন এবং ভাইস প্রিমিয়ার হে লাইফেংয়ের মধ্যে আলোচনার পরে এ কথা জানা গেছে।

ইয়েলেন বলেন, দুদেশের বিনিময়ের ফলে সমষ্টিগতভাবে অর্থনৈতিক ভারসাম্যহীনতা নিয়ে আলোচনার সুবিধা হবে। আমি আমেরিকান কর্মী এবং সংস্থাগুলোর জন্য সমান সমান নীতির পক্ষে। এই সমর্থনের সুযোগ আমরা ব্যবহার করতে চাই।’

ইয়েলেন বিশ্বের দুই প্রধান অর্থনীতির মধ্যে সম্পর্ক স্থিতিশীল করতে এক বছরে দ্বিতীয়বার চীন সফর করছেন। হুর সঙ্গে কথোপকথনের সময় চীনের অতিরিক্ত উৎপাদন ক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ইয়েলেন।

যুক্তরাষ্ট্র এই অতিরিক্ত উৎপাদন ক্ষমতাকে ঝুঁকি হিসাবে দেখছে। সস্তা পণ্যের উদ্বৃত্ত হিসাবে যা অন্যত্র হওয়া উৎপাদনের জন্য হুমকি বলেই মনে করে তারা।

ইয়েলেন সাংবাদিকদের বলেন, ‘আমার ধারণা, চীন বুঝতে পেরেছে যুক্তরাষ্ট্রের জন্য তাদের শিল্প-কৌশলের প্রভাব নিয়ে আমরা কতটা উদ্বিগ্ন। কারণ এর ফলে আমেরিকান সংস্থাগুলোর জন্য প্রতিযোগিতা করাটা আরো কঠিন হয়ে যায়।’

তার কথায়, ‘এটা একদিনে বা এক মাসে সমাধান করা যাবে না, তবে আমি মনে করি বিষয়টা তারা শুনেছে। এটা গুরুতর সমস্যা।’

চীনের রাষ্ট্রীয় মিডিয়া এই অতিরিক্ত উৎপাদন ক্ষমতার যুক্তিগুলোকে অস্বীকার করে। তাদের সুরক্ষাবাদী নীতির জন্য এগুলো যুক্তরাষ্ট্রের ‘অজুহাত’ বলে অভিহিত করেছে।

মার্কিন ট্রেজারি সচিব এরপরে বেইজিং সফরে যেতে পারেন। যেখানে প্রিমিয়ার লি কিয়াং, অর্থমন্ত্রী ল্যান ফোয়ান এবং পিপলস ব্যাংক অফ চায়না গভর্নর প্যান গংশেংসহ কর্মকর্তাদের সঙ্গে দেখা করার কথা রয়েছে তার। সোমবার তার সফর শেষ হওয়ার কথা।

সাম্প্রতিক বছরগুলোতে বেইজিং এবং ওয়াশিংটনের মধ্যেক্রমবর্ধমান উত্তেজনা সত্ত্বেও নভেম্বরে সান ফ্রান্সিসকোতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে হওয়া বৈঠকের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত হয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞেরা।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন দ্রুত চীন সফরে যাবেন বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞেরা বলছেন, দুই পক্ষ আরো বেশি করে সম্পর্কের উন্নতির চেষ্টা করছে।

Previous Post

এনআইডি সার্ভারে ঢুকে ভুয়া এনআইডি তৈরি, বিভিন্ন ব্যাংক থেকে ঋণ

Next Post

অতীতের সব রেকর্ড ভাঙলো স্বর্ণের দাম

Next Post
গহনা দোকানে ঝলমলে সোনার গহনা সাজানো. Channel i News - চ্যানেল আই নিউজ

অতীতের সব রেকর্ড ভাঙলো স্বর্ণের দাম

Four men standing in a green field, one in police uniform, others in casual clothes. Channel i News - চ্যানেল আই নিউজ

মানসিক ভারসাম্যহীন ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেলো বাবার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT