সরাসরি ঢাকা-জেদ্দা ফ্লাইট চালু করলো ইউএস বাংলা এয়ারলাইন্স। ৪৩৬ আসনের ইউরোপের এয়ারক্রাফট দিয়ে প্রতিদিন এই রুটে ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইন্সটি। রুট উদ্বোধন করে বিমান মন্ত্রী ফারুক খান বলেছেন, বর্তমান সরকার বেসরকারি বিমান চলাচল খাতকে অগ্রাধিকার দিয়ে নানা উন্নয়নমূলক কাজ করছে।









