জানুয়ারি ২০২২ থেকে এখন পর্যন্ত চীনের আকাশে ১০ বারেরও বেশি সময় যুক্তরাষ্ট্রের বেলুন দেখা গেছে বলে দাবি করেছে বেইজিং।
সর্বশেষ যুক্তরাষ্ট্রের আকাশ থেকে চীনের একটি বেলুন গুলি করে নিচে নামানোর পর থেকে দু’দেশের মাঝে বিরোধ আরও বাড়ছে।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) বেইজিং এমনটা বলেছে বলে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন এক ব্রিফিংয়ে বলেন, শুধুমাত্র গত বছর ২০২২-এর জানুয়ারি থেকে চীন সরকারের অনুমতি ছাড়াই চীনের আকাশে ১০ বারের অধিক সময় যুক্তরাষ্ট্রের বেলুন উড়েছে।
তিনি যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘চীনকে দোষারোপ করার পরিবর্তে, নিজেদের ভাবনায় পরিবর্তন করুন এবং নিজেদের নিয়ে আলোচনা করুন।’









