চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন হামলায় তেহরানসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:15 পূর্বাহ্ন 22, জুলাই 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বিস্ফোরণের ধোঁয়া ও ক্ষতিগ্রস্ত গাড়ি, তেহরানসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানে টানা ১১তম দিনের মতো বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন সামরিক স্থাপনা ও কৌশলগত এলাকাকে লক্ষ্য করে চালানো এই হামলায় একের পর এক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। হামলার পর রাজধানীজুড়ে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বুধবার (২২ জুলাই) এক প্রতিবেদনে বলে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করার ক্ষেত্রে ইরানের সক্ষমতা আরও দুর্বল করতেই এ অভিযান অব্যাহত রাখা হয়েছে। সর্বশেষ হামলায় ইরানের সামরিক অভিযানকেন্দ্র, নৌ-সামরিক সক্ষমতা, বিমান হ্যাঙ্গার, ড্রোন সংরক্ষণাগার এবং সামরিক রসদ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

ইরানের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, দক্ষিণাঞ্চলের বুশেহর এলাকায়ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সময়ে ফার্স নিউজ জানায়, দক্ষিণ ইরানের সিরিক অঞ্চলের আশপাশেও একাধিক বিস্ফোরণ হয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশের বেহবাহান ও ওমিদিয়েহ শহরের কাছাকাছি এলাকাগুলো মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এছাড়া উত্তর-পশ্চিমাঞ্চলের তাবরিজ শহরের উপকণ্ঠে একটি সামরিক স্থাপনাতেও হামলা চালানো হয়েছে। তবে শহরের ভেতরে কোনো হামলার ঘটনা ঘটেনি।

অন্যদিকে, মঙ্গলবার কুয়েতের সেনাবাহিনী দাবি করেছে, তারা একটি ইরানি ড্রোন হামলা প্রতিহত করেছে। চলতি মাসে যুক্তরাষ্ট্রের হামলা পুনরায় শুরু হওয়ার পর থেকে কুয়েত, বাহরাইন ও কাতারসহ উপসাগরীয় কয়েকটি দেশের বিভিন্ন স্থানে ইরানের হামলার ঘটনাও বেড়েছে।

Tags: ইরানমার্কিন হামলা
Previous Post

বিক্ষোভ থেকে আটক রাহুল-প্রিয়াঙ্কাকে ছেড়ে দিল দিল্লি পুলিশ

Next Post

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীসহ কয়েক শীর্ষ নেতা আটকের পর মুক্ত

Next Post
জনসমাগমে স্লোগান ও পতাকা হাতে হাজারো মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীসহ কয়েক শীর্ষ নেতা আটকের পর মুক্ত

আর্জেন্টিনা ফুটবল দলের লিওনেল মেসি বিশ্বকাপ জেতার পর উল্লাসে ভাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্রামের জন্য জন্মস্থান রোজারিওতে ফিরেছেন মেসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT