চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুর বাংলাদেশ ও ভারত সফর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:03 অপরাহ্ন 12, জানুয়ারি 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
অ্যামিরিকান ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুর বাংলাদেশে সফররত. Channel i News - চ্যানেল আই নিউজ

দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকা ও ওয়াশিংটনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে শনিবার ঢাকায় আসবেন।

আজ মার্কিন দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘সহকারী পররাষ্ট্রমন্ত্রী লু বাংলাদেশে এই সফরকালে বাংলাদেশী জ্যেষ্ঠ কর্মকর্তা ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সম্পর্ক  জোরদার এবং শ্রম ও মানবাধিকার বিষয়ে তাদের মতামত বিনিময় করবেন।

এতে আরো বলা হয়, ১২ থেকে ১৫ জানুয়ারি লু ভারত ও বাংলাদেশ সফর করবেন। তার এই সফরকালে জ্বালানী, বাণিজ্য, নিরাপত্তা সহযোগিতা, ধর্মীয় স্বাধীনতা, শ্রম ও মানবাধিকারের মতো বিষয়গুলো প্রাধান্য পাবে। তিনি ভারতে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ইন্ডিয়া-ইউএস ফোরামে যোগ দেবেন। এছাড়াও তিনি সেখানে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে কিভাবে জ্বালানী, বাণিজ্য, নিরাপত্তা ও মানবাধিকার সহযোগিতা আরো বাড়ানো যায় সে ব্যাপারে জ্যেষ্ঠ কর্মকর্তাদের সাথে আলোচনা করবেন।

৩০ বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র সরকারের অধীনে কাজ করা ডোনাল্ড লু ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট স্টেট সেক্রেটারি হিসেবে যোগদান করেন। এই পদে দায়িত্ব লাভের আগে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লু কিরগিজ প্রজাতন্ত্রে ২০১৮ থেকে ২০২১ এবং আলবেনিয়াতে ২০১৫-২০১৮ মেয়াদকালে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। আলবেনিয়াতে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের আগে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লু যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ইবোলা রেসপন্স এর ডেপুটি কোঅর্ডিনেটর হিসেবে পশ্চিম আফ্রিকাতে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে তিনি ভারতের ডেপুটি চিফ অফ মিশন (ডিসিএম) হিসেবে ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত নিযুক্ত ছিলেন ।

Previous Post

মৃদু কোভিডের দীর্ঘ উপসর্গগুলো এক বছরে সেরে যায়: গবেষণা

Next Post

ব্রাহ্মণবাড়িয়ায় আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচি ফের বাড়ল

Next Post
ব্রাহ্মণবাড়িয়ায় আদালত ভবনের ছবি, আইনজীবীদের কর্মসূচি. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাহ্মণবাড়িয়ায় আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচি ফের বাড়ল

ব্র্যাকের হোপ ফেস্টিভ্যালের আলোচনা সভায় অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেব্রুয়ারিতে তিন দিনব্যাপী ‘হোপ ফেস্টিভ্যাল’ করবে ব্র্যাক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT