চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেনে যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তা সরাসরি সামরিক সংঘাতের ঝুঁকি বাড়াবে: মস্কো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:09 পূর্বাহ্ন 07, অক্টোবর 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইউক্রেনের যুদ্ধের ট্যাংকসমূহ, যুদ্ধক্ষেত্রে চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনে যুক্তরাষ্ট্রের আরও ৬২৫ মিলিয়ন ডলারের সামরিক সহায়তার ঘোষণাকে সরাসরি সংঘাতের উস্কানি হিসেবে দেখছে রাশিয়া। এর পরিণাম ভয়াবহ হতে পারে বলে ওয়াশিংটনকে সতর্ক করেছে মস্কো।

গত কয়েক সপ্তাহে ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতি দ্রুত পাল্টে গেছে। দেশটির দক্ষিণ-পূর্বের বিভিন্ন অঞ্চল রুশ বাহিনীর হাতছাড়া হচ্ছে। কিয়েভের অপ্রত্যাশিত এই সফলতায় বড় ভূমিকা রাখছে মার্কিন সামরিক সহায়তা। ইউক্রেনে আরেক দফা অত্যাধুনিক যুদ্রাস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

ওয়াশিংটনের সামরিক সহায়তাকে তাৎক্ষণিক হুমকি হিসেবে দেখছে মস্কো। এতে পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার সরাসরি সামরিক সংঘাতের ঝুঁকি বাড়বে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতলি আন্তোনভ।

দখলে নেওয়া ইউক্রেনের চারটি অঞ্চলে স্থিতিশীলতা ফেরানোর অঙ্গীকার করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। হাতছাড়া হওয়া এলাকাগুলো আবার দখলে নেওয়ার প্রত্যয় জানিয়েছে ক্রেমলিন।

যুক্তরাষ্ট্রের আপত্তির পরও অপরিশোধিত তেলের উৎপাদন দিনে ২ মিলিয়ন ব্যারেল কমাতে যাচ্ছে ওপেক প্লাস। পশ্চিমাদের রাশিয়ার তেলের মূল্য বেঁধে দেওয়ার প্রক্রিয়ার মধ্যে এ সিদ্ধান্ত নিল তেল উৎপাদক ও রপ্তানিকারক দেশগুলোর জোটটি।
এতে নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোর উপর খুব বাজে প্রভাব পড়বে জানিয়ে হতাশা প্রকাশ করেছে হোয়াইট হাউজ। আর রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সান্ডার নোভাক হুমকি দিয়েছেন, পশ্চিমা দেশগুলো মূল্য নির্ধারণ করে দিলে তেল উৎপাদনই বন্ধ করে দিতে পারে রাশিয়া।

Tags: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ
Previous Post

সাকিববিহীন বাংলাদেশের জয়ের লক্ষ্য ১৬৮ রান

Next Post

কাতারই হবে আমার শেষ বিশ্বকাপ: মেসি

Next Post
আর্জেন্টিনা তারকা ফুটবলার মেসি বিশ্বকাপের শেষ ম্যাচে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কাতারই হবে আমার শেষ বিশ্বকাপ: মেসি

অ্যাংরি অ্যান্ড্রু চরিত্রের শুটিং সেটের দৃশ্য, অভিনেতারা হ্যাট পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রয়াত হাচিন্সের পরিবারের সাথে সমঝোতা, শুরু হচ্ছে 'রাস্ট'র শুটিং

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT