চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেন-ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্রের ৯৫ বিলিয়ন ডলার সহায়তা অনুমোদন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:31 পূর্বাহ্ন 14, ফেব্রুয়ারি 2024
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
ইউএস কংগ্রেস ভবনের দৃষ্টিনন্দন ছবি, আকাশের নিচে. Channel i News - চ্যানেল আই নিউজ

কয়েক মাস ধরে চলা রাজনৈতিক দ্বন্দ্বের পর মার্কিন সিনেটে ইউক্রেন, ইসরায়েল এবং তাইওয়ানের জন্য ৯৫ বিলিয়ন ডলারের বৈদেশিক সহায়তা প্যাকেজ অনুমোদন পেয়েছে।

বিবিসি জানিয়েছে, কংগ্রেসের উচ্চ কক্ষে এই বিলের অনুমোদন দেওয়া হয়েছে। এটি এখন রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকা হাউজ অব রিপ্রেজেন্টেটিভে পাঠানো হবে। ধারণা করা হচ্ছে, সেখানে এই বিল পাস হওয়ার সম্ভাবনা কম।

হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এর স্পিকার বলেছেন, তিনি এই প্যাকেজটিতে অনুমোদন নাও দিতে পারেন। আর রিপাবলিকান নেতারা বলেছেন, অন্যদের সাহায্য করার আগে আমাদের নিজেদের দেশকে আগে ঠিক করার চেষ্টা করা উচিত।

প্যাকেজে ইউক্রেনের জন্য ৬০ বিলিয়ন, হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধের জন্য ১৪ বিলিয়ন এবং গাজাসহ সংঘাতপূর্ণ অঞ্চলে মানবিক সহায়তার জন্য ১০ বিলিয়ন ডলারের বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়াও তাইওয়ান এবং অন্যান্য ইন্দো-প্যাসিফিক মিত্রদের জন্য ৮ বিলিয়ন ডলারের বরাদ্দ রাখা হয়েছে।

রাষ্ট্রপতি জো বাইডেন রিপাবলিকানদের এই প্যাকেজে অনুমোদন দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এই বিলকে সমর্থন না করার মানে পুতিনের পক্ষে দাঁড়ানো।

সিনেটে প্যাকেজটি অনুমোদন পাওয়ার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আমাদের জন্য, মার্কিন যুক্তরাষ্ট্রের অব্যাহত সহায়তা রুশ সন্ত্রাসের হাত থেকে মানুষের জীবন বাঁচাতে সাহায্য করবে।

Tags: ইউক্রেনইসরায়েলপ্যাকেজযুক্তরাষ্ট্র
Previous Post

আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড সভা আজ

Next Post

সরস্বতী পূজা: যথাযথ ভাবগাম্ভীর্যে বিদ্যা-সঙ্গীতের দেবীর আরাধনা

Next Post
শ্রী সরস্বতী দেবীর মূর্তি পুষ্পাঞ্জলি ও সঙ্গীতের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

সরস্বতী পূজা: যথাযথ ভাবগাম্ভীর্যে বিদ্যা-সঙ্গীতের দেবীর আরাধনা

ম্যানচেস্টার সিটির কোচ গার্দিওলা ও খেলোয়াড়ের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানসিটির জয়ের পরও দুশ্চিন্তায় গার্দিওলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT