চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্য ‘দায়িত্বজ্ঞানহীন ও ভিত্তিহীন’: চীন দূতাবাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:31 অপরাহ্ন 22, জানুয়ারি 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের চীন–সম্পর্কিত মন্তব্য প্রত্যাখ্যান করেছে বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস। ঢাকায় চীনা দূতাবাসের মুখপাত্র এসব মন্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন ও সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে আখ্যা দিয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় ঢাকায় চীন দূতাবাসের মুখপাত্র এসব মন্তব্য করেন।

গতকাল বুধবার বিকেলে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন কয়েকটি দৈনিকের সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তাঁর কাছে মার্কিন সিনেটের শুনানির প্রসঙ্গ টেনে দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে প্রশ্ন করা হয়।

প্রশ্নের উত্তরে ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন ‘শুনানিতে আমি যেমন বলেছিলাম, দক্ষিণ এশিয়ায় চীনের সামগ্রিক প্রভাব নিয়ে আমি উদ্বিগ্ন এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্র সরকার স্পষ্ট অবস্থান নিয়েছে। বাংলাদেশে আমি সব বন্ধুর সঙ্গে যোগাযোগ রাখব, সেটা অন্তর্বর্তী সরকার বা নতুন নির্বাচিত সরকার হোক। এখানে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে চীনের সঙ্গে যুক্ততায় ঝুঁকির যে বিষয়টি রয়েছে, সেটা আমি স্পষ্টভাবে তুলে ধরব।’

ঢাকায় চীন দূতাবাসের কাছে গণমাধ্যমের প্রশ্নের পরিপ্রেক্ষিতে মার্কিন রাষ্ট্রদূতের ওই মন্তব্য নিয়ে চীনা মুখপাত্র একটি বার্তা পাঠান।

সোমবার ওই বিবৃতিতে চীনা দূতাবাসের মুখপাত্র বলেন, গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখিত মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্যে সঠিক ও ভুলকে গুলিয়ে ফেলা হয়েছে এবং এর পেছনে গোপন উদ্দেশ্য রয়েছে।

বিবৃতিতে বলা হয়, কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর গত ৫০ বছরে চীন ও বাংলাদেশ সবসময় পরস্পরকে সমর্থন করেছে, সমতার ভিত্তিতে সম্পর্ক বজায় রেখেছে এবং পারস্পরিক লাভজনক সহযোগিতার লক্ষ্যে কাজ করেছে। চীন–বাংলাদেশ সহযোগিতা দুই দেশের জনগণের জন্যই উপকার বয়ে এনেছে এবং ব্যাপক সমর্থন পেয়েছে।

চীনা দূতাবাসের মতে, এই সহযোগিতা শুধু দুই দেশের উন্নয়নেই নয়, বরং পুরো অঞ্চলের স্থিতিশীলতা ও অগ্রগতির ক্ষেত্রেও সহায়ক ভূমিকা রেখেছে।

বিবৃতিতে আরও বলা হয়, চীন ও বাংলাদেশের মধ্যকার সহযোগিতা একান্তই দুই দেশ ও তাদের জনগণের বিষয়। এতে তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপ বা ‘আঙুল তোলা’ গ্রহণযোগ্য নয়।

এ সময় চীনা দূতাবাস মার্কিন পক্ষকে তাদের দায়িত্ব সম্পর্কে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেছে, বাংলাদেশের স্থিতিশীলতা এবং এ অঞ্চলে উন্নয়ন ও সহযোগিতা জোরদারে সহায়ক পদক্ষেপে মনোযোগী হওয়াই যুক্তরাষ্ট্রের জন্য অধিক গঠনমূলক হবে।

Tags: চীনদূতাবাসমার্কিন রাষ্ট্রদূতযুক্তরাষ্ট্র
Previous Post

ঢাকা-ম্যানচেস্টার ফ্লাইট বন্ধের কারণ জানাল বিমান

Next Post

ভোটের মাঠে প্রচারণা, সহিংসতা রোধে ‘জিরো টলারেন্স’

Next Post
ফাইল ছবি

ভোটের মাঠে প্রচারণা, সহিংসতা রোধে ‘জিরো টলারেন্স’

কোন কিছু দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, অন্য কেউ নয়: তারেক রহমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT